1. shamimjugbd@gmail.com : News Room : News Room
  2. munna.janata@gmail.com : News Room : News Room
  3. news@munnadhaly.com : subeditor :
  4. jadusoftbd@gmail.com : Munna Dhaly : Munna Dhaly
মুন্সীগঞ্জে সন্দেহজনক কলে ফ্ল্যাটের দরজা ভাঙল ফায়ার সার্ভিস, ভেতরে মিলল না কাউকে - বিক্রমপুর চিত্র
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজদিখানে ১৫ গ্রাম হেরোইন ও ৮০০ পিস ইয়াবাসহ গ্রেফতার মুন্সীগঞ্জে সন্দেহজনক কলে ফ্ল্যাটের দরজা ভাঙল ফায়ার সার্ভিস, ভেতরে মিলল না কাউকে মুন্সীগঞ্জে অতিরিক্ত গতির কারনে বাস দুর্ঘটনা, আহত কয়েকজন সিরাজদিখানে অনলাইন জুয়ার অ্যাপসহ যুবক গ্রেফতার মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার শ্রীনগরে অধিক মুল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি ও খাবারে রঙ মেশানোর দায়ে ২ প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা  সাত দিনের উচ্ছেদ নোটিশ ৫ বছর পরেও মুন্সীগঞ্জে সওজের জায়গায় বহাল স্থাপনা মুন্সীগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৬ জন মুন্সীগঞ্জে সড়কে পড়ে থাকা ব্যক্তির  মরদেহ উদ্ধার করলো ফায়ার সার্ভিস মুন্সীগঞ্জে ৫ তলা ভবনে আগুন, ছাদে আটকা পড়া বাসিন্দাদের উদ্ধার করলো ফায়ার সার্ভিস

মুন্সীগঞ্জে সন্দেহজনক কলে ফ্ল্যাটের দরজা ভাঙল ফায়ার সার্ভিস, ভেতরে মিলল না কাউকে

  • আপডেট টাইম : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ১৬ টাইম ভিউ

 মুন্সীগঞ্জে সন্দেহজনক কলে ফ্ল্যাটের দরজা ভাঙল ফায়ার সার্ভিস, ভেতরে মিলল না কাউকে

নিজস্ব প্রতিনিধি-

মুন্সীগঞ্জে মেয়ে আটকে থাকার সন্দেহজনক কলে একটি ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ফায়ার সার্ভিস। পরে ভেতরে কাউকে পাওয়া যায়নি।

 

শনিবার (১০ অক্টোবর) দুপুর ১২ টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে খবর পাওয়ার পরে এই ঘটনা ঘটে।

 

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, বিউটি বেগম নামে এক নারী ৯৯৯ এর মাধ্যমে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের সেন্ট্রি পোস্টে ফোন করে জানান, পৌরসভার খালইস্ট এলাকায় নতুন পাসপোর্ট অফিসের সামনে একটি পাঁচতলা ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটে তার মেয়ে সারিফা ইসলাম কাকলি (২১) আটকা পড়েছেন।

 

সংবাদ পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহার করে ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তল্লাশি চালানো হয়। তবে ফ্ল্যাটের ভেতরে কাউকে পাওয়া যায়নি।

 

পরে তার মায়ের সাথে যোগাযোগ করা হলে জানা যায়, সারিফা ফ্ল্যাটের দরজা বন্ধ করে তার এক বান্ধবীর বাসায় অবস্থান করছেন।

 

উপসহকারী পরিচালক বলেন, নিশ্চিত না হয়ে এ ধরনের সংবাদ দেওয়া উচিত নয়। ফায়ার সার্ভিসের একটি ইউনিট অপ্রয়োজনীয়ভাবে ব্যস্ত থাকার সময় অন্য কোথাও অগ্নিকাণ্ড বা সড়ক দুর্ঘটনার মতো প্রকৃত জরুরি ঘটনা ঘটতে পারে। এতে দ্রুত সেবা পৌঁছানো ব্যাহত হয় এবং সরকারি সম্পদের অপচয় হয়।

 

তিনি যেকোনো জরুরি সংবাদ দেওয়ার আগে তথ্যের সত্যতা নিশ্চিত করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।

 

 

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক: শহীদ-ই-হাসান তুহিন

সম্পাদক: এডভোকেট ব.ম শামীম

বার্তা ও বানিজ্যিক কার্যালয়: বাগমামুদালীপাড়া, বঙ্গবন্ধু সড়ক, মুন্সীগঞ্জ-১৫০০। আঞ্চলিক কার্যালয় টঙ্গিবাড়ী থানার গেটের বিপরীতে । সম্পাদক কতৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল প্রধান গলি ঢাকা থেকে মুদ্রিত।

© র্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews