মুন্সীগঞ্জে হেরোইনসহ ২ নারী গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগরে জেলা গোয়েন্দা শাখা ডিবির অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ ২ জন নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার ( ১৫ সেপ্টেম্বর ) বিকাল ৫টা ৪৫ মিনিটে শ্রীনগর স্টেডিয়াম সংলগ্ন গ্যারান্টি ফার্নিচার দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন – মোসামৎ সাবিনা বেগম (৩০) স্বামী নুর ইসলাম, পিতা মৃত আব্দুল হক তালুকদার, সাং দক্ষিণ মেদিনী মন্ডল যশলদিয়া প্রজেক্ট ভাসমান, থানা পদ্মাসেতু উত্তর ও মোছাঃ আইরিন ওরফে রত্না বেগম (৩৮) স্বামী আশরাফ ইসলাম, পিতা আলী হোসেন, সাং দক্ষিণ মেদিনী মন্ডল যশলদিয়া প্রজেক্ট, থানা পদ্মাসেতু উত্তর, বর্তমানে শ্রীনগর উপজেলা সংলগ্ন জিল্লু মিয়ার বাড়ির ভাড়াটিয়া।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের দেহ তল্লাশি করে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।এ সংক্রান্তে শ্রীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply