টঙ্গিবাড়ীতে সরকারি জলাশয়ে ছাড়া হলো মাছের পোনা
টঙ্গিবাড়ী প্রতিনিধি :মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১ টায় টঙ্গিবাড়ী উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির আওতায় অভ্যন্তরীণ জলাভূমি, বর্ষায় প্লাবিত প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিমা আঞ্জুম সোহানিয়া,উপজেলা কৃষি কর্মকর্তা পৃতীশ চন্দ্র পাল,উপজেলা প্রকৌশলী মহিফুল ইসলাম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্বপন মাতাব্বর,টঙ্গিবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন শেখ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
Leave a Reply