সিরাজদিখানে অনলাইন জুয়া খেলার সময় যুবক আটক
সিরাজদিখাধ প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখানে অনলাইনে জুয়া খেলার সময় এক যুবককে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে জুয়া খেলার অ্যাপস সংবলিত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
সিরাজদিখান থানার এসআই মোঃ শাহ আলী জানান, রবিবার (১৩ সেপ্টেম্বর ) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিরাজদিখান থানাধীন কেয়াইন ইউনিয়নের লক্ষ্মীবিলাশ গ্রামের কালি মন্দিরের সামনে অভিযান চালানো হয়।
অভিযানে অনলাইনে জুয়া খেলার অভিযোগে শ্রীনগর উপজেলার কেয়াইন ইউনিয়নের পাকিয়াপাড়া গ্রামের হেলাল বেপারীর ছেলে জহিরুল ইসলাম ৩০কে আটক করা হয়।
আটকের সময় তার কাছ থেকে একটি কালো রঙের Xiaomi Redmi 12c মডেলের অ্যান্ড্রয়েড মোবাইল জব্দ করা হয়। মোবাইলের ভিতরে 558H, http://EK999.COM, http://9A999.COM নামের অনলাইন জুয়ার অ্যাপস ইনস্টল করা অবস্থায় পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক জহিরুল ইসলাম অনলাইনে জুয়া খেলার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানায়।
এ ঘটনায় সিরাজদিখান থানার এসআই মোঃ শাহ আলী বাদী হয়ে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ এর ১৬/১৭/১৯১ ধারায় একটি মামলা দায়ের করেছেন।
Leave a Reply