1. shamimjugbd@gmail.com : News Room : News Room
  2. munna.janata@gmail.com : News Room : News Room
  3. news@munnadhaly.com : subeditor :
  4. jadusoftbd@gmail.com : Munna Dhaly : Munna Dhaly
গজারিয়ায় সরকারি খাস জমি দখলে দেড় শতাধিক নারী পুরুষের বাঁধা - বিক্রমপুর চিত্র
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জের বাসা থেকে চুরিকৃত স্বর্ণ উদ্ধার, নারী গ্রেফতার মুন্সীগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, আসামি গ্রেফতার  ্আজ টঙ্গীবাড়ি উপজেলা হানাদার মুক্ত দিবস লৌহজংয়ে ইয়াবা-গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মূন্সীগঞ্জে গার্মেন্টসে কিশোরীকে নির্যাতনের অভিযোগে মালিকের বিরুদ্ধে মামলা গজারিয়ায় স্কাউটস ভবনের উদ্বোধন: শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম বিতরণ নিজ বাড়িতে যেতে না দেওয়ায় টংগিবাড়ীতে স্বামীর সঙ্গে অভিমান করে গৃহবধূর আত্মহত্যা মুন্সীগঞ্জে এখনো দাপট দেখাচ্ছে ডেঙ্গু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২৯ জন মহাসড়ক পার হতে গিয়ে গাড়ি চাপায় নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করল ফায়ার সার্ভিস টঙ্গীবাড়ীতে ব্যক্তি টাকায় রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী

গজারিয়ায় সরকারি খাস জমি দখলে দেড় শতাধিক নারী পুরুষের বাঁধা

  • আপডেট টাইম : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৭ টাইম ভিউ
গজারিয়ায় সরকারি খাস জমি দখলে দেড় শতাধিক নারী পুরুষের বাঁধা
  নিজস্ব প্রতিনিধি-
মুন্সীগঞ্জের গজারিয়ায় ব্যক্তি মালিকানাধীন ও সরকারি খাস জমি দখলের অভিযোগ উঠেছে এনডিই নামের একটি কোম্পানির বিরুদ্ধে। উপজেলার নতুনচর চাষী এলাকায় জমিতে বাউন্ডারি দেয়াল নির্মাণ করে ওই জমি নিজেদের সীমানার মধ্যে নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
এ ঘটনায়  শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ভুক্তভোগীসহ স্থানীয় প্রায় দেড় শতাধিক নারী-পুরুষ ঘটনাস্থলে গিয়ে নির্মাণ কাজে বাধা দেন। একপর্যায়ে স্থানীয়দের বাধার মুখে কোম্পানির কর্তৃপক্ষ বাউন্ডারি দেয়াল নির্মাণের কাজ বন্ধ রাখতে বাধ্য হয়।
স্থানীয়দের অভিযোগ, উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের চর জাজিরা ও নতুন বসুরচর মৌজায় এনডিই কোম্পানির উত্তর পাশে জমি সঠিক ভাবে পরিমাপ না করেই ব্যক্তি মালিকানাধীন ও সরকারি খাস জমি বাউন্ডারি দেয়ালের ভেতরে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী পরিবার গুলো।
ভুক্তভোগী রাবেয়া বেগম বলেন, কোম্পানি তাদের কেনা জায়গায় কাজ করলে কেউ বাধা দেবে না। কিন্তু রাতের অন্ধকারে সঠিকভাবে পরিমাপ না করে খাস ও ব্যক্তি মালিকানাধীন জায়গায় দেয়াল তোলার অধিকার তাদের কে দিয়েছে? সাধারণ মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে বলেই সবাই আজ প্রতিবাদে নেমেছে।
অভিযোগের বিষয়ে এনডিই গ্রুপের ভারপ্রাপ্ত ডেপুটি ম্যানেজার মতিউর রহমান জমি দখলের অভিযোগ অস্বীকার করে বলেন,আমরা কারও জমি জোর পূর্বক দখল করিনি। আমাদের ক্রয়কৃত সম্পত্তির নিরাপত্তার স্বার্থেই বাউন্ডারি দেয়াল নির্মাণ করা হচ্ছিল। তবে স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে আপাতত কাজ বন্ধ রাখা হয়েছে। কারও দাবি থাকলে তারা কাগজপত্র নিয়ে আসুক। প্রমাণ হলে আমরা জায়গা ছেড়ে দেব অথবা আলোচনা সাপেক্ষে উপযুক্ত দাম দিয়ে কিনে নেব।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি  নকীব আকরাম হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নাদিয়ার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক: শহীদ-ই-হাসান তুহিন

সম্পাদক: এডভোকেট ব.ম শামীম

বার্তা ও বানিজ্যিক কার্যালয়: বাগমামুদালীপাড়া, বঙ্গবন্ধু সড়ক, মুন্সীগঞ্জ-১৫০০। আঞ্চলিক কার্যালয় টঙ্গিবাড়ী থানার গেটের বিপরীতে । সম্পাদক কতৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল প্রধান গলি ঢাকা থেকে মুদ্রিত।

© র্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews