1. shamimjugbd@gmail.com : News Room : News Room
  2. munna.janata@gmail.com : News Room : News Room
  3. news@munnadhaly.com : subeditor :
  4. jadusoftbd@gmail.com : Munna Dhaly : Munna Dhaly
মূন্সীগঞ্জে গার্মেন্টসে কিশোরীকে নির্যাতনের অভিযোগে মালিকের বিরুদ্ধে মামলা - বিক্রমপুর চিত্র
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
লৌহজংয়ে ইয়াবা-গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মূন্সীগঞ্জে গার্মেন্টসে কিশোরীকে নির্যাতনের অভিযোগে মালিকের বিরুদ্ধে মামলা গজারিয়ায় স্কাউটস ভবনের উদ্বোধন: শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম বিতরণ নিজ বাড়িতে যেতে না দেওয়ায় টংগিবাড়ীতে স্বামীর সঙ্গে অভিমান করে গৃহবধূর আত্মহত্যা মুন্সীগঞ্জে এখনো দাপট দেখাচ্ছে ডেঙ্গু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২৯ জন মহাসড়ক পার হতে গিয়ে গাড়ি চাপায় নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করল ফায়ার সার্ভিস টঙ্গীবাড়ীতে ব্যক্তি টাকায় রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী ইতালি প্রবাসীকে বিমানবন্দর থেকে নিয়ে ফেরার পথে দুর্ঘটনা আহত ৯ নানা অনিয়মের অভিযোগ পঞ্চসার ইউপি প্রশাসনিক কর্মকর্তা রুহুল আমিন বদলি মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে জখম চিকিৎসাধীন অবস্থায় মৃ*ত্যু

মূন্সীগঞ্জে গার্মেন্টসে কিশোরীকে নির্যাতনের অভিযোগে মালিকের বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ১৪ টাইম ভিউ

মূন্সীগঞ্জে গার্মেন্টসে কিশোরীকে নির্যাতনের অভিযোগে মালিকের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিনিধি-

মায়ের হাত ধরে কাজের সন্ধানে গার্মেন্টসে গিয়েছিল ১৫ বছরের কিশোরী। সংসারের হাল ধরতে অফিসের ছোটখাটো কাজে সহযোগিতা করতো সে। কিন্তু সেই কর্মস্থলেই নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ উঠেছে।

অভিযোগ, মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার জৈনসার ইউনিয়নের কাঁঠালতলী এলাকার একটি গার্মেন্টসে গত ১২ নভেম্বর দুপুরে অফিসকক্ষে ডেকে নিয়ে কিশোরীকে নির্যাতন করা হয় এবং পরে কক্ষে আটকে রাখা হয়। খবর পেয়ে পরিবারের লোকজন গিয়ে তাকে উদ্ধার করেন।

 

এ ঘটনায় কিশোরীর পরিবারের পক্ষ থেকে ১৩ নভেম্বর সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়। অভিযোগের ভিত্তিতে গার্মেন্টস মালিকের (৬০) বিরুদ্ধে মামলা হয়েছে।

 

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন জানান, মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে। কিশোরীকে পরীক্ষার জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

 

অভিযুক্তের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া গেছে। এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

 

 

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক: শহীদ-ই-হাসান তুহিন

সম্পাদক: এডভোকেট ব.ম শামীম

বার্তা ও বানিজ্যিক কার্যালয়: বাগমামুদালীপাড়া, বঙ্গবন্ধু সড়ক, মুন্সীগঞ্জ-১৫০০। আঞ্চলিক কার্যালয় টঙ্গিবাড়ী থানার গেটের বিপরীতে । সম্পাদক কতৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল প্রধান গলি ঢাকা থেকে মুদ্রিত।

© র্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews