1. shamimjugbd@gmail.com : News Room : News Room
  2. munna.janata@gmail.com : News Room : News Room
  3. news@munnadhaly.com : subeditor :
  4. jadusoftbd@gmail.com : Munna Dhaly : Munna Dhaly
নানা অনিয়মের অভিযোগ পঞ্চসার ইউপি প্রশাসনিক কর্মকর্তা রুহুল আমিন বদলি - বিক্রমপুর চিত্র
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
নানা অনিয়মের অভিযোগ পঞ্চসার ইউপি প্রশাসনিক কর্মকর্তা রুহুল আমিন বদলি মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে জখম চিকিৎসাধীন অবস্থায় মৃ*ত্যু টঙ্গীবাড়ি হতে কাজের সন্ধানে বেরিয়ে নিখোঁজের ৩ দিন পর শ্রীনগরে মিললো যুবকের মরদছহ মুন্সীগঞ্জে বেশি দামে গ্যাস, তারিখ ছাড়া বীজ বিক্রি করায়  ৩ ব্যবসায়ীকে জরিমানা মুন্সীগঞ্জে পদ্মায় বাল্কহেডে নৌ-ডাকাতি, ৭৫ হাজার টাকা ও ৩ মোবাইল লুট মুন্সীগঞ্জে আদালতের রায় ও ডিসির অনুমোদনের পরও জমি থেকে বেদখলের চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ সিরাজদিখানে স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ করায় স্ত্রীসহ ৩ জনকেে লোহার রড দিয়ে পিটিয়ে যখম টঙ্গিবাড়ীতে জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা রকি শেখ গ্রেফতার টংগিবাড়ী থানা পুলিশের পৃথক অভিযানে ৩ মাদক কারবারি গ্রেফতার মুন্সীগঞ্জে বাবা-মেয়ে হত্যা মামলার আসামির  নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন

নানা অনিয়মের অভিযোগ পঞ্চসার ইউপি প্রশাসনিক কর্মকর্তা রুহুল আমিন বদলি

  • আপডেট টাইম : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ১ টাইম ভিউ

নিজস্ব প্রতিবেদক

মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়ন পরিষদের ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মো. রুহুল আমিনকে কিশোরগঞ্জে বদলি করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের এক অফিস আদেশে তাঁকে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার বাঙ্গালপাড়া ইউনিয়ন পরিষদে পদায়ন করা হয়েছে।

গত বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের উপসচিব স্বাক্ষরিত এক আদেশে এ বদলির নির্দেশনা দেওয়া হয়। আদেশ অনুযায়ী, আগামী ৮ নভেম্বরের মধ্যে তাঁকে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ৯ নভেম্বর অপরাহ্ন থেকে তাঁকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে।

স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ-সংক্রান্ত শাখা থেকে জারি করা আদেশে নির্ধারিত সময়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, রুহুল আমিনের বিরুদ্ধে এর আগে কয়েকটি ঘটনায় বিতর্ক তৈরি হয়। সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নিজ কর্মস্থল পঞ্চসার ইউনিয়ন পরিষদে সংবাদ সম্মেলন করায় তাঁকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছিল বলে জানা গেছে।

এ ছাড়া পঞ্চসার ইউনিয়ন পরিষদের সাবেক কর আদায়কারী সাকিব হাসান মিঠুকে মারধরের অভিযোগে দায়ের করা মামলায় রুহুল আমিনকে ২ নম্বর আসামি করা হয়েছে। মামলাটির তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক: শহীদ-ই-হাসান তুহিন

সম্পাদক: এডভোকেট ব.ম শামীম

বার্তা ও বানিজ্যিক কার্যালয়: বাগমামুদালীপাড়া, বঙ্গবন্ধু সড়ক, মুন্সীগঞ্জ-১৫০০। আঞ্চলিক কার্যালয় টঙ্গিবাড়ী থানার গেটের বিপরীতে । সম্পাদক কতৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল প্রধান গলি ঢাকা থেকে মুদ্রিত।

© র্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews