1. shamimjugbd@gmail.com : News Room : News Room
  2. munna.janata@gmail.com : News Room : News Room
  3. news@munnadhaly.com : subeditor :
  4. jadusoftbd@gmail.com : Munna Dhaly : Munna Dhaly
মুন্সীগঞ্জে আদালতের রায় ও ডিসির অনুমোদনের পরও জমি থেকে বেদখলের চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ - বিক্রমপুর চিত্র
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে আদালতের রায় ও ডিসির অনুমোদনের পরও জমি থেকে বেদখলের চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ সিরাজদিখানে স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ করায় স্ত্রীসহ ৩ জনকেে লোহার রড দিয়ে পিটিয়ে যখম টঙ্গিবাড়ীতে জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা রকি শেখ গ্রেফতার টংগিবাড়ী থানা পুলিশের পৃথক অভিযানে ৩ মাদক কারবারি গ্রেফতার মুন্সীগঞ্জে বাবা-মেয়ে হত্যা মামলার আসামির  নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন টঙ্গিবাড়ীতে কিশোরীকে মারধোর করে  ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত  গ্রেপ্তার মুন্সীগঞ্জে বাস দুর্ঘটনায় আহত একাধিক, গুরুতর ৩ জন ঢাকায় প্রেরণ মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১৪ কেজি গাঁজা ও পিকআপসহ ২ মাদক কারবারি গ্রেফতার মুন্সীগঞ্জে বালুভর্তি ড্রাম ট্রাকের চাপায় দুই বৃদ্ধ নিহত মুন্সীগঞ্জে গৃহবধূর অশ্লীল ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল ইমাম গ্রেফতার

মুন্সীগঞ্জে আদালতের রায় ও ডিসির অনুমোদনের পরও জমি থেকে বেদখলের চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ১৬ টাইম ভিউ

মুন্সীগঞ্জে আদালতের রায় ও ডিসির অনুমোদনের পরও জমি থেকে বেদখলের চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

মুন্সীগঞ্জ  প্রতিনিধি: মুন্সীগঞ্জ সদর উপজেলায় আদালতের রায় ও প্রশাসনের আদেশে আরএস রেকর্ড সংশোধনের পরও জমি থেকে বেদখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারটি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।

ভুক্তভোগী নাহিদ হাসান জানান, তাদের পক্ষে কাজী আব্দুল মোতালেব, কাজী ফয়েজ হোসেন, কাজী মিজানুর রহমান ও ওমর ফারুক কাজী বাদী হয়ে দেওয়ানী মোকদ্দমা নং ৮২/১৭ দায়ের করেন। উক্ত মোকদ্দমায় বিজ্ঞ আদালত তাদের পক্ষে রায় ও ডিক্রি প্রদান করেন। ওই রায়ের আলোকে বিজ্ঞ এসিল্যান্ড, মুন্সীগঞ্জ সদর বরাবর আরএস রেকর্ড সংশোধনের জন্য বিবিধ মামলা নং ২২-২৪/২৫ দায়ের করা হলে এসিল্যান্ড মহোদয় তা মঞ্জুর করে রেকর্ড সংশোধনের আদেশ দেন। পরবর্তীতে উক্ত দুইটি রায়ের আলোকে মাননীয় জেলা প্রশাসক, মুন্সীগঞ্জ বরাবর আরএস রেকর্ড অনলাইনের আবেদন করা হলে জেলা প্রশাসক কাগজপত্র পর্যালোচনা করে যার যার অংশ অনুযায়ী আরএস পর্চা অনলাইন করার অনুমতি প্রদান করেন এবং সে অনুযায়ী পর্চা অনলাইন হয়।

 

ভুক্তভোগীর অভিযোগ, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও বিবাদী পক্ষ তাদের জমি থেকে বেদখল করার চেষ্টা করছে। জমিতে গেলে প্রাণনাশের হুমকি ও মিথ্যা মামলার ভয় দেখানো হচ্ছে।

গত ১৭/১০/২০২৬ ইং, শনিবার সকাল ১১ ঘটিকায় নালিশী সম্পত্তিতে বিবাদী পক্ষ দখল করতে আসলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও মারামারির ঘটনা ঘটে। পরে ভুক্তভোগীরা মুন্সীগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগী ভুক্তভোগী কাজী মোহাম্মদ মহসিন হবে বলেন, “আমরা আদালতের রায় পেয়েছি, এসিল্যান্ড ও ডিসি স্যার আমাদের রেকর্ড বৈধ করে অনলাইন করে দিয়েছেন। তারপরও স্থানীয় পেশি শক্তির বলে আমাদের জমিতে যেতে দেওয়া হচ্ছে না। থানায় অভিযোগ দিয়েও প্রতিকার পাচ্ছি না। তারা এখনো বেদখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই।”

তবে এ ব্যাপারে অভিযুক্ত ও সংশ্লিষ্ট থানা পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক: শহীদ-ই-হাসান তুহিন

সম্পাদক: এডভোকেট ব.ম শামীম

বার্তা ও বানিজ্যিক কার্যালয়: বাগমামুদালীপাড়া, বঙ্গবন্ধু সড়ক, মুন্সীগঞ্জ-১৫০০। আঞ্চলিক কার্যালয় টঙ্গিবাড়ী থানার গেটের বিপরীতে । সম্পাদক কতৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল প্রধান গলি ঢাকা থেকে মুদ্রিত।

© র্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews