মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে জখম চিকিৎসাধীন অবস্থায় মৃ*ত্যু
নিজস্ব প্রতিনিধি –
মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নে প্রতিপক্ষের এলোপাতাড়ি ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত জাহেদ বেপারী (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বুধবার (৪ নভেম্বর) রাত ১০টার দিকে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ভিটিহোগলা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। নিহত জাহেদ বেপারী ওই গ্রামের বাসিন্দা।
অভিযোগ অনুযায়ী, প্রতিপক্ষ ফরিদ ও তাঁর সহযোগীরা জাহেদ বেপারীকে এলাকায় ডেকে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মুন্সীগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।নিহত জাহেদ বেপারী আওয়ামী লীগের সমর্থক ছিলেন বলে জানা গেছে।
এ কারণে তাঁকে পরিকল্পিতভাবে এলাকায় ডেকে নিয়ে হামলা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
তবে এ ব্যাপারে অভিযুক্ত এবং থানা কর্তৃপক্ষের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এ ঘটনায় হামলার কারণ ও জড়িত ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।
Leave a Reply