মুন্সীগঞ্জে এখনো দাপট দেখাচ্ছে ডেঙ্গু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২৯ জন
মুন্সীগঞ্জ প্রতিনিধি:নভেম্বর মাসেও মুন্সীগঞ্জে কমছে না ডেঙ্গুর প্রকোপ। জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৯ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৫৮ জন ডেঙ্গু রোগী।সিভিল সার্জন কার্যালয়, মুন্সীগঞ্জের দৈনিক ডেঙ্গু রোগীর প্রতিবেদন (তারিখ: ০৯/১১/২০২৬) থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ৯ নভেম্বর পর্যন্ত জেলায় মোট ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫৫১ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ জনের। তবে বেসরকারি হিসাব অনুযায়ী মৃত্যূর সংখ্যা আরো অনেক বেশি। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কোনো মৃত্যু হয়নি। একই সময়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২৪ জন।কোন হাসপাতালে কত রোগী:সবচেয়ে বেশি রোগী মুন্সীগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে। এই হাসপাতালে জানুয়ারি থেকে এ পর্যন্ত আক্রান্ত ২ হাজার ৬৮৫ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি ১৫ জন, বর্তমানে ভর্তি ৩০ জন।এছাড়া -টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: মোট আক্রান্ত ২৩২ জন, বর্তমানে ভর্তি ১০ জন, ২৪ ঘণ্টায় ভর্তি ৪ জনগজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: মোট আক্রান্ত ২৫০ জন, বর্তমানে ভর্তি ৩ জন, ২৪ ঘণ্টায় ভর্তি ৩ জন সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: মোট আক্রান্ত ১৪৬ জন, বর্তমানে ভর্তি ৫ জন, ২৪ ঘণ্টায় ভর্তি ২ জন শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: মোট আক্রান্ত ১৪১ জন, বর্তমানে ভর্তি ৬ জন, ২৪ ঘণ্টায় ভর্তি ৩ জনলৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: মোট আক্রান্ত ৯৭ জন, বর্তমানে ভর্তি ৪ জন, ২৪ ঘণ্টায় ভর্তি ২ জনমাসভিত্তিক চিত্র।
জানুয়ারিতে ২৯, ফেব্রুয়ারিতে ১৩, মার্চে ২১, এপ্রিলে ৪৮, মে মাসে ৪৪, জুনে ১৭২, জুলাইয়ে ৫৫৬, আগস্টে ৯১৪, সেপ্টেম্বরে ৯৩৯, অক্টোবরে ৬৬২ ও নভেম্বরের ৯ তারিখ পর্যন্ত ১৫৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।সেপ্টেম্বর মাসে সর্বোচ্চ রোগী শনাক্ত হলেও অক্টোবর ও নভেম্বরে এসেও ডেঙ্গুর দাপট অব্যাহত রয়েছে।বিশেষজ্ঞরা বলছেন, জ্বর, মাথাব্যথা, শরীর ব্যথা, চোখের পেছনে ব্যথা হলে দেরি না করে দ্রুত হাসপাতালে গিয়ে ডেঙ্গু পরীক্ষা করাতে হবে। বাড়ির আশপাশে জমে থাকা পানি পরিষ্কার রাখা, মশারি ব্যবহার ও দিনের বেলায়ও মশা থেকে সুরক্ষা নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।
Leave a Reply