1. shamimjugbd@gmail.com : News Room : News Room
  2. munna.janata@gmail.com : News Room : News Room
  3. news@munnadhaly.com : subeditor :
  4. jadusoftbd@gmail.com : Munna Dhaly : Munna Dhaly
শ্রীনগরে ৮০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার - বিক্রমপুর চিত্র
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীনগরে ৮০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার সাংবাদিক লিটন মাহমুদের বাবা হাজী ওয়ালী মাহমুদ আর নেই টঙ্গিবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনে যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার মুন্সীগঞ্জে কাভার্ড ভ্যানকে পিকআপের ধাক্কা, আহত ৩ মুন্সীগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার মুন্সীগঞ্জে চোরাই আটোসহ পেশাদার  মিশুক চোরচক্রের সদস্য গ্রেফতার মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে চালকসহ নিহত ৪, আহত ১ তিন সন্তানকে নিয়ে কীটনাশক পান বাবার তিন শিশুর মৃ*ত্যু মুন্সীগঞ্জে লাইসেন্স ছাড়াই আইসক্রিমের গায়ে বিএসটি আইয়ের লোগো ২০ হাজার টাকা জরিমানা টংগিবাড়ীতে ১৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শ্রীনগরে ৮০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ টাইম ভিউ

শ্রীনগরে ৮০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি:-

মুন্সিগঞ্জের শ্রীনগরে বিশেষ অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে শ্রীনগর থানা পুলিশ।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ৯টা ১৫ মিনিটে উপজেলার মাশুরগাঁও ফেরিঘাট এলাকায় মোঃ সাগরের মুদি দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সাতগাঁও গ্রামের মৃত তোফাজ্জল শেখের ছেলে মোঃ আক্তার শেখ (৪৫) ও হাঁসাড়া গ্রামের শেখ হাসেমের ছেলে মোঃ হাবিল শেখ (৩৪)।

 

জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় মাদক বিরোধী বিশেষ অভিযান চলাকালে তাদের দেহ তল্লাশি করা হয়। এ সময় আক্তার শেখের লুঙ্গির ডান কোচর থেকে ৭০ পিস এবং হাবিল শেখের হাফ প্যান্টের ডান পকেট থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক: শহীদ-ই-হাসান তুহিন

সম্পাদক: এডভোকেট ব.ম শামীম

বার্তা ও বানিজ্যিক কার্যালয়: বাগমামুদালীপাড়া, বঙ্গবন্ধু সড়ক, মুন্সীগঞ্জ-১৫০০। আঞ্চলিক কার্যালয় টঙ্গিবাড়ী থানার গেটের বিপরীতে । সম্পাদক কতৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল প্রধান গলি ঢাকা থেকে মুদ্রিত।

© র্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews