টংগিবাড়ীতে ১৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি:-
মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে বিশেষ অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে টংগিবাড়ী থানা পুলিশ এই বিশেষ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ জসিম হাওলাদার (৩৫), পিতা- মৃত ইয়াছিন হাওলাদার, সাং- রাউৎভোগ, থানা- টংগিবাড়ী, জেলা- মুন্সীগঞ্জ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টংগিবাড়ী থানাধীন ধীপুর ইউনিয়নের রাড়ৈপাড়া সাকিনস্থ মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসার সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ১৫ (পনেরো) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় টংগিবাড়ী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আসামীকে ইং ১৭/০৯/২০২৬ খ্রিঃ তারিখে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply