সিরাজদিখানে মাটির কলসি দিয়ে গাঁজা সেবনের সময় যুবক আটক
নিজস্ব প্রতিনিধি:মুন্সীগঞ্জের সিরাজদিখানে গাঁজা সেবনকালে এক যুবককে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, (১৭ সেপ্টেম্বর ) বৃহস্পতিবার রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে সিরাজদিখান থানাধীন কুচিয়ামোড়া সাকিনস্থ ইকরাম বেপারী সোবহান মার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তির নাম মোঃ রবিউল (২৩), পিতা- মোঃ শহিদ, স্থায়ী ঠিকানা- পূর্বপাড়া, জেলা- গাইবান্ধা। বর্তমানে সে কুচিয়ামোড়া কলেজগেট এলাকায় বসবাস করত।
থানার এসআই (নিঃ) মোঃ শাহ আলী জানান, জিডি নং- ৩৮৬ মূলে কিলো-৬ ডিউটি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় মাটির কলসি দিয়ে গাঁজা সেবনরত অবস্থায় রবিউলকে হাতেনাতে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে আনুমানিক ১ গ্রাম গাঁজা, যার বাজার মূল্য প্রায় ১০০ টাকা এবং গাঁজা সেবনের একটি মাটির কলকি জব্দ করা হয়।
আটককৃতের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ২৯(ক) ধারায় মামলা রুজু করে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২, মুন্সিগঞ্জে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply