1. shamimjugbd@gmail.com : News Room : News Room
  2. munna.janata@gmail.com : News Room : News Room
  3. news@munnadhaly.com : subeditor :
  4. jadusoftbd@gmail.com : Munna Dhaly : Munna Dhaly
মুন্সীগঞ্জে রাস্তা নিয়ে দুই বংশের বিরোধ, ৪০ বাড়ি নির্মাণে নিয়ম না মানার অভিযোগ - বিক্রমপুর চিত্র
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে লাইসেন্স ছাড়াই আইসক্রিমের গায়ে বিএসটি আইয়ের লোগো ২০ হাজার টাকা জরিমানা টংগিবাড়ীতে ১৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সিরাজদিখানে মাটির কলসি দিয়ে গাঁজা সেবনের সময় যুবক আটক মুন্সীগঞ্জ আদালতে হত্যা মামলায় আসামি খালাস পাওয়ায় আইনজীবীর গলায় ফুলের মালা। সিরাজদিখানে অনলাইন জুয়ার আসর থেকে ২ যুবক আটক, মোবাইল জব্দ মুন্সীগঞ্জে হেটে মহাসড়ক পার হওয়ার সময় আহত নারীকে উদ্ধার করল ফায়ার সার্ভিস  বোন-ভাতিজা হ*ত্যা: ট্রেন থেকে মূল আসামি গ্রেপ্তার মুন্সীগঞ্জে রাস্তা নিয়ে দুই বংশের বিরোধ, ৪০ বাড়ি নির্মাণে নিয়ম না মানার অভিযোগ মুন্সীগঞ্জে  হেরোইনসহ ২ নারী গ্রেফতার টঙ্গিবাড়ীতে সরকারি জলাশয়ে ছাড়া হলো মাছের পোনা 

মুন্সীগঞ্জে রাস্তা নিয়ে দুই বংশের বিরোধ, ৪০ বাড়ি নির্মাণে নিয়ম না মানার অভিযোগ

  • আপডেট টাইম : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ টাইম ভিউ

মুন্সীগঞ্জে রাস্তা নিয়ে দুই বংশের বিরোধ, ৪০ বাড়ি নির্মাণে নিয়ম না মানার অভিযোগ

​মুন্সীগঞ্জ প্রতিনিধি- মুন্সীগঞ্জ পৌরসভায় একটি চলাচলের রাস্তা ব্যবহারকে কেন্দ্র করে সরকার ও শেখ বংশের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে তীব্র বিরোধ চলে আসছে। পৌর নিয়ম-নীতি তোয়াক্কা না করে নিজস্ব জমিতে রাস্তার জায়গা না রেখেই বাড়িঘর নির্মাণের পর অন্যের জমি দিয়ে চলাচলের চেষ্টা করা নিয়ে এই উত্তেজনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত এর সমাধান না হলে যেকোনো সময় দুই পক্ষের মধ্যে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব শীলমন্দিতে পাশাপাশি বসবাস করে সরকার ও শেখ বংশের পরিবারগুলো। সরকার বংশের লোকজন তাদের নিজস্ব জমির ওপর দিয়ে প্রায় চার ফুট প্রশস্ত একটি রাস্তা তৈরি করেন। শেখ বংশের প্রায় ২০টি পরিবার দীর্ঘদিন ধরে ওই রাস্তা দিয়েই যাতায়াত করে আসছে। সম্প্রতি এই রাস্তা ব্যবহার নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত হয়।

​সরকার বংশের লোকজনের অভিযোগ, শেখ বংশের লোকজন নতুন করে বাড়িঘর নির্মাণের সময় পৌরসভার ইমারত নির্মাণ আইন ও নিয়ম অনুযায়ী চলাচলের রাস্তার জন্য কোনো জায়গা ছাড়েনি। নিজেদের সম্পূর্ণ জমি ব্যবহার করে ভবন তোলার পর এখন তারা চলাচলের জন্য সরকার বংশের ব্যক্তিগত জায়গায় তৈরি করা রাস্তা ব্যবহার করতে চাচ্ছেন। সরানো হয়েছে পূর্ব পুরুষের কবর রাস্তা নির্মাণের জন্য।

​সরকার বংশের সদস্য শিপলু সরকার জানান, আমাদের নিজেদের চলাচলের সুবিধার জন্য আমরা বসতবাড়ির দুটি ঘর ভেঙে সরিয়ে নিয়েছি

এবং আহম্মদ সরকার ও তার স্ত্রীর কবর সরিয়ে নিছি নদী থেকে মাটি এনে রাস্তা সমান করছি! প্রায় চার ফুট প্রশস্ত রাস্তা তৈরি করেছি। শেখ বংশের লোকজনেরও নিজেদের জায়গায় রাস্তা বানানোর সুযোগ ছিল, কিন্তু তারা এক ইঞ্চি জায়গাও না ছেড়ে পুরো জমিতে বাড়ি করেছে। এছাড়াও আমাদের সরকারবাড়ির এক ফুট জায়গা দখল করছে। এখন তারা জোর করে আমাদের রাস্তায় চলতে চাইছে।

একই এলাকার আলেনুর সরকারের স্ত্রী সাথী আক্তার বলেন, আমি  মোহাম্মদ শেখের মেয়ে এবং সরকার পরিবারে আমার বিয়ে হয়েছে। চোখের সামনে দেখেছি, এই রাস্তা বানানোর জন্য সরকার বাড়ির দুটি ঘর ভাঙতে হয়েছে। অথচ শেখ বাড়ির পক্ষ থেকে রাস্তার জন্য সামান্য জায়গাও ছাড়া হয়নি।

​এদিকে, রাস্তা ব্যবহারে আপত্তি জানালে প্রতিপক্ষ হুমকি-ধমকি দিচ্ছে বলেও অভিযোগ উঠেছে। সরকার বংশের একাধিক ব্যক্তি জানান, বিষয়টি নিয়ে কথা বলতে গেলেই  ৮ নম্বর ওয়ার্ড নিষিদ্ধ সংগঠন আ’লীগের সাধারণ সম্পাদক সোরহাব শেখ তাদের নানাভাবে ভয়ভীতি ও হুমকি দিচ্ছেন। সরকারবাড়ির সীমানা প্রাচীর করতেও বাঁধা দেয়। এখন রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি অন্যায্য দাবি আদায় করতে চাইছেন বলে তাদের অভিযোগ।

​অভিযোগের বিষয়ে জানতে পৌর ৮ নম্বর ওয়ার্ডের  আ’লীগের সাধারণ সম্পাদক সোরহাব শেখ মুঠোফোনে বলেন, আমি সরকার বাড়ির জামাই। শিপলু সরকারই দায়িত্ব নিয়ে রাস্তা করছে। বাড়ির মহিলারা কি বলে, আমার দেখার বিষয় নয়। দু’ই বাড়িরই আমরা কেউ বাড়িতে থাকিনা। ওরা রাস্তায় দেয়াল দেয়াতে শেখবাড়ির কয়েকটি পরিবারের যাতায়াতে সমস্যা হচ্ছে।

​ঘটনার বিষয়ে মুন্সীগঞ্জ পৌরসভার দাইত্বে থাকা কর্মচারী গাজী আবু হেনা মোস্তফা মুঠোফোনে জানান, এমন একটি বিষয় শুনেছি দুদিন আগে। একজন এসেছিলেন, তাকে দরখাস্ত করা কথা বলা হয়েছিল। তবে কেউ দরখাস্ত করেনি। যদি কেউ আবেদন করে, পৌরসভা বিষয়টা দেখবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক: শহীদ-ই-হাসান তুহিন

সম্পাদক: এডভোকেট ব.ম শামীম

বার্তা ও বানিজ্যিক কার্যালয়: বাগমামুদালীপাড়া, বঙ্গবন্ধু সড়ক, মুন্সীগঞ্জ-১৫০০। আঞ্চলিক কার্যালয় টঙ্গিবাড়ী থানার গেটের বিপরীতে । সম্পাদক কতৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল প্রধান গলি ঢাকা থেকে মুদ্রিত।

© র্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews