1. shamimjugbd@gmail.com : News Room : News Room
  2. munna.janata@gmail.com : News Room : News Room
  3. news@munnadhaly.com : subeditor :
  4. jadusoftbd@gmail.com : Munna Dhaly : Munna Dhaly
সিরাজদিখানে আওয়ামী লীগের কর্মকাণ্ড প্রতিরোধে  বিক্ষোভ মিছিল - বিক্রমপুর চিত্র
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজদিখানে আওয়ামী লীগের কর্মকাণ্ড প্রতিরোধে  বিক্ষোভ মিছিল টঙ্গিবাড়ী দিয়ে নিয়ে যাওয়ার সময় কারেন্ট জালসহ ব্যবসায়ী গ্রেফতার মুন্সীগঞ্জে ঘুরতে এসে অটোরিকশা উল্টে আহত জার্মান পর্যটক টঙ্গিবাড়ীতে বাহির হতে দরজা লাগানো ঘর হতে  ভাড়াটিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার মুন্সীগঞ্জ নকল সার তৈরির কারখানা সিলগালা, কৃষিজমি ভরাট করায় দুই লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না- মুন্সীগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী  শ্রীনগরে ৮০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার সাংবাদিক লিটন মাহমুদের বাবা হাজী ওয়ালী মাহমুদ আর নেই টঙ্গিবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনে যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার

সিরাজদিখানে আওয়ামী লীগের কর্মকাণ্ড প্রতিরোধে  বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ টাইম ভিউ

সিরাজদিখানে আওয়ামী লীগের কর্মকাণ্ড প্রতিরোধে  বিক্ষোভ মিছিল

সিরাজদিখান প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখানে আওয়ামী লীগের কর্মকাণ্ড প্রতিরোধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে মুন্সীগঞ্জ জেলা যুবদল। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে এলাকায় জেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি মো. সোহেল রানার নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলে জেলা যুবদল, শ্রমিক দল ও বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং আওয়ামী লীগের কর্মকাণ্ড প্রতিহত করার আহ্বান জানান।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা যুবদলের সভাপতি মো. সোহেল রানা বলেন, আওয়ামী লীগ দীর্ঘ ১৭ বছর ধরে দেশে যে ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, বর্তমানে এনসিপি ও জামায়াতও একই পথে হাঁটছে বলে তিনি মনে করেন। তিনি এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

বিক্ষোভ মিছিলকে ঘিরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে এলাকায় কিছু সময় নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক: শহীদ-ই-হাসান তুহিন

সম্পাদক: এডভোকেট ব.ম শামীম

বার্তা ও বানিজ্যিক কার্যালয়: বাগমামুদালীপাড়া, বঙ্গবন্ধু সড়ক, মুন্সীগঞ্জ-১৫০০। আঞ্চলিক কার্যালয় টঙ্গিবাড়ী থানার গেটের বিপরীতে । সম্পাদক কতৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল প্রধান গলি ঢাকা থেকে মুদ্রিত।

© র্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews