1. shamimjugbd@gmail.com : News Room : News Room
  2. munna.janata@gmail.com : News Room : News Room
  3. news@munnadhaly.com : subeditor :
  4. jadusoftbd@gmail.com : Munna Dhaly : Munna Dhaly
মুন্সীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, নি*হ*ত ৩, আহত ১৬ - বিক্রমপুর চিত্র
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, নি*হ*ত ৩, আহত ১৬ মুন্সীগঞ্জ ডেলিভারি ম্যানের মোবাইল ফোন ছিনতাইয়ের চেষ্টা চাপাতিসহ ২ ছিনতাইকারী গ্রেফতার টঙ্গীবাড়িতে  ৪২ চোরাই বাইসাইকেল উদ্ধার, গ্রেপ্তার-২ মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি কুখ্যাত খাইরুদ্দিন মোল্লা গ্রেফতার মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার  মুন্সীগঞ্জে একই দিনে তিন উপজেলায় অগ্নিকাণ্ড প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো রুহিতপুরের সার্বজনীন দুর্গোৎসব প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো ভবেরচর দক্ষিণপাড়া সার্বজনীন দুর্গোৎসব প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দোহারের রাইপাড়া সার্বজনীন দুর্গা উৎসব মুন্সীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে চালক গুরুতর আহত

মুন্সীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, নি*হ*ত ৩, আহত ১৬

  • আপডেট টাইম : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ১৬ টাইম ভিউ

মুন্সীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, নি*হ*ত ৩, আহত ১৬

নিজস্ব প্রতিনিধি –

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে উপজেলার হাসাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন।

শনিবার (২৪ অক্টোবর ) ভোর রাত ৩টা ১৮ মিনিটের দিকে ঢাকামুখী লেনে হাসাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী দর্শনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস কাভার্ড ভ্যানকে ওভারটেক করার সময় বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসটি সড়কের রেলিং ভেঙে সার্ভিস লেন অতিক্রম করে পাশের পানিভর্তি খাদে পড়ে যায়।

 

খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। উদ্ধারকারী দল ১১ জনকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সযোগে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। এ ছাড়া ৫ জনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

দুর্ঘটনায় নিহত একজনের পরিচয় পাওয়া গেছে, তিনি হলেন রুকুনুজ্জামান রঞ্জু (৫৫), তার বাড়ি চুয়াডাঙ্গা। অন্য দুইজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নিহতের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আহত ১৬ জন হলেন-১. হৃদয় (৩০)

২. শাহিন আক্তার (৩২), ডামুরহুদা, চুয়াডাঙ্গা

৩. নূর ইসলাম (৫৫), জীবননগর, চুয়াডাঙ্গা

৪. ইমরান (২৭), জীবননগর, চুয়াডাঙ্গা

৫. গিলবাড সরকার (৫৫), মুজিবনগর, মেহেরপুর

৬. তরিকুল ইসলাম (৩৬), মুজিবনগর, মেহেরপুর

৭. সাইফুল ইসলাম (৪০), জীবননগর, চুয়াডাঙ্গা

৮. মিরাজুল ইসলাম (২৮), জীবননগর, চুয়াডাঙ্গা ৯. রফিকুল ইসলাম (৩৫), জীবননগর, চুয়াডাঙ্গা

১০. অনিফিন (১৭), মহেশপুর, ঝিনাইদহ

১১. সন্দীপন বসু (৪০), কাপাসডাঙ্গা, চুয়াডাঙ্গা

১২. ইকরাম (৪০), আফতাবনগর, ঢাকা

১৩. রায়হান (২১), মাগুরা সদর, মাগুরা

১৪. হাসিব (২২), জীবননগর, চুয়াডাঙ্গা

১৫. তিশা (২৪), মহেশপুর, ঝিনাইদহ

১৬. বোরহান উদ্দিন (৫৫), কাপাসডাঙ্গা, চুয়াডাঙ্গা।

 

 

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক: শহীদ-ই-হাসান তুহিন

সম্পাদক: এডভোকেট ব.ম শামীম

বার্তা ও বানিজ্যিক কার্যালয়: বাগমামুদালীপাড়া, বঙ্গবন্ধু সড়ক, মুন্সীগঞ্জ-১৫০০। আঞ্চলিক কার্যালয় টঙ্গিবাড়ী থানার গেটের বিপরীতে । সম্পাদক কতৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল প্রধান গলি ঢাকা থেকে মুদ্রিত।

© র্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews