1. shamimjugbd@gmail.com : News Room : News Room
  2. munna.janata@gmail.com : News Room : News Room
  3. news@munnadhaly.com : subeditor :
  4. jadusoftbd@gmail.com : Munna Dhaly : Munna Dhaly
মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার  - বিক্রমপুর চিত্র
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি কুখ্যাত খাইরুদ্দিন মোল্লা গ্রেফতার মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার  মুন্সীগঞ্জে একই দিনে তিন উপজেলায় অগ্নিকাণ্ড প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো রুহিতপুরের সার্বজনীন দুর্গোৎসব প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো ভবেরচর দক্ষিণপাড়া সার্বজনীন দুর্গোৎসব প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দোহারের রাইপাড়া সার্বজনীন দুর্গা উৎসব মুন্সীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে চালক গুরুতর আহত কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ মুন্সীগঞ্জে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন কারাদণ্ড মুন্সীগঞ্জে ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক, ২ লাখসহ যুবক আটক

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার 

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ৭ টাইম ভিউ

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি –

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক, এক রাউন্ড গুলি, ২০০ পিস ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ইয়াসিন সরদার (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টা ৪০ দিকে সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের খাসকান্দি গ্রামে ইয়াসিন সরদারের বসতবাড়িতে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার ইয়াসিন সরদার ওই গ্রামের আলকেস সরদার ও রোকসানা বেগমের ছেলে।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলমের নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এসআই রাশেদ মুন্সির নেতৃত্বে পরিচালিত অভিযানে ইয়াসিন সরদারের দখল থেকে ২০০ পিস ইয়াবা, কাঠের বাটযুক্ত একটি একনলা বন্দুক, একটি তাজা কার্তুজ, একটি ধারালো রামদা ও দুটি ধারালো চাকু উদ্ধার করা হয়।

 

জেলা গোয়েন্দা পুলিশের এসআই রাশেদ মুন্সি জানান, গোপন সংবাদের ভিত্তিতে খাসকান্দি এলাকায় অভিযান চালিয়ে ইয়াসিন সরদারকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর দখল থেকে আগ্নেয়াস্ত্র, গুলি, ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে আগে পাঁচটি মামলা রয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মুন্সীগঞ্জ থানায় পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

 

 

 

 

 

 

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক: শহীদ-ই-হাসান তুহিন

সম্পাদক: এডভোকেট ব.ম শামীম

বার্তা ও বানিজ্যিক কার্যালয়: বাগমামুদালীপাড়া, বঙ্গবন্ধু সড়ক, মুন্সীগঞ্জ-১৫০০। আঞ্চলিক কার্যালয় টঙ্গিবাড়ী থানার গেটের বিপরীতে । সম্পাদক কতৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল প্রধান গলি ঢাকা থেকে মুদ্রিত।

© র্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews