1. shamimjugbd@gmail.com : News Room : News Room
  2. munna.janata@gmail.com : News Room : News Room
  3. news@munnadhaly.com : subeditor :
  4. jadusoftbd@gmail.com : Munna Dhaly : Munna Dhaly
মুন্সীগঞ্জে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন কারাদণ্ড - বিক্রমপুর চিত্র
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন কারাদণ্ড মুন্সীগঞ্জে ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক, ২ লাখসহ যুবক আটক মুন্সীগঞ্জের থেকে নিখোঁজ তিন স্কুলছাত্রীকে কক্সবাজার থেকে উদ্ধার মুন্সীগঞ্জে নদীতে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার মুন্সীগঞ্জে ৫ বন্ধুর সাথে নদীতে গোসল করতে নেমে শিশু নিখোঁজ মাদক নিয়ে বিরোধ মুন্সীগঞ্জে ডেকে নিয়ে হ*ত্যার অভিযোগ টঙ্গীবাড়ীতে নারীদের অস্ত্রের ভয় দেখিয়ে শরীরে থাকা স্বর্ণালংকার লুটের অভিযোগ বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী  বীর মুক্তিযোদ্ধা মুন্সীগঞ্জের আব্দুল হাই আর নেই মুন্সীগঞ্জে অস্ত্র ব্যবসায়ী বাড়ি হতে ৩ পিস্তল ৪১ লাখ টাকা উদ্ধার, দুই ভাইসহ গ্রেফতার ৩ সিরাজদিখানে জমি কেনার পরও মিস কেস দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মলেন

মুন্সীগঞ্জে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন কারাদণ্ড

  • আপডেট টাইম : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ১০ টাইম ভিউ

নিজস্ব প্রতিনিধি

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ১৩ বছর বয়সী নিজের মেয়েকে ধর্ষণের দায়ে এবাদত মীর (৬০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডের রায় দেওয়া হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে মুন্সীগঞ্জের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) তেহসিন ইফতেখার এ রায় ঘোষণা করেন। রায় প্রচারের সময় আসামী আদালতে হাজির ছিল পরে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন ওই আদালতের বেঞ্চ সহকারি মো. শাহরিয়ার।

মামলার বিবরণে জানা যায়, ভুক্তভোগী শিশুটির মা আশুলিয়া এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করতেন এবং সেখানে বসবাস করতেন। এ সুযোগে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার দক্ষিণ চারিগাঁও আশ্রয়ণ কেন্দ্রে নিজেদের বাড়িতে মেয়েকে ভয়ভীতি দেখিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণ করতেন তার বাবা—এমন অভিযোগে মামলাটি করা হয়।

২০১৫ সালের ১৯ জানুয়ারি নিজ বাড়িতে মেয়েকে ধর্ষণের সময় এলাকাবাসী তাঁকে হাতেনাতে আটক করেন। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। ওই দিনই প্রতিবেশী ইউনুস ফরাজী বাদী হয়ে লৌহজং থানায় মামলা দায়ের করেন।

মামলায় আসামির বক্তব্য এবং সাতজন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এ রায় দেন।

এ ব্যাপারে মুন্সীগঞ্জ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম বলেন, আসামী তার নিজ মেয়েকে ধর্ষণ করেছে এবং স্থানীয় লোকজন তাকে আটক করে পরে পুলিশে সোপর্দ করেন। এই ঘটনায় আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লক্ষ টাকা অর্থদণ্ড অনাদায় আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড রায় দিয়েছেন। আদালতের রায় আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট পোষণ করছি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক: শহীদ-ই-হাসান তুহিন

সম্পাদক: এডভোকেট ব.ম শামীম

বার্তা ও বানিজ্যিক কার্যালয়: বাগমামুদালীপাড়া, বঙ্গবন্ধু সড়ক, মুন্সীগঞ্জ-১৫০০। আঞ্চলিক কার্যালয় টঙ্গিবাড়ী থানার গেটের বিপরীতে । সম্পাদক কতৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল প্রধান গলি ঢাকা থেকে মুদ্রিত।

© র্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews