1. shamimjugbd@gmail.com : News Room : News Room
  2. munna.janata@gmail.com : News Room : News Room
  3. news@munnadhaly.com : subeditor :
  4. jadusoftbd@gmail.com : Munna Dhaly : Munna Dhaly
টঙ্গীবাড়ীতে নারীদের অস্ত্রের ভয় দেখিয়ে শরীরে থাকা স্বর্ণালংকার লুটের অভিযোগ - বিক্রমপুর চিত্র
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ীতে নারীদের অস্ত্রের ভয় দেখিয়ে শরীরে থাকা স্বর্ণালংকার লুটের অভিযোগ বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী  বীর মুক্তিযোদ্ধা মুন্সীগঞ্জের আব্দুল হাই আর নেই মুন্সীগঞ্জে অস্ত্র ব্যবসায়ী বাড়ি হতে ৩ পিস্তল ৪১ লাখ টাকা উদ্ধার, দুই ভাইসহ গ্রেফতার ৩ সিরাজদিখানে জমি কেনার পরও মিস কেস দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মলেন টঙ্গীবাড়িতে একই দিনে দুই জমজ শিশু জন্ম দিল দুই নারী মুন্সীগঞ্জ সদরে ৩৭টি পূজামণ্ডপে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. মহিউদ্দিনের আর্থিক অনুদান গ্রাহকদের বিপুল পরিমান টাকা আত্মসাতের ঘটনায় শ্রীনগরের সেই আলোচিত ব্যাংক কর্মকর্তার ফের জামিন নামঞ্জুর সিরাজদিখানে জাতীয় ভোক্তা অধিকারের অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা সিরাজদিখানে অসামাজিক কার্যকলাপের সময় ৪ জন গ্রেফতার কক্সবাজার থেকে মুন্সীগঞ্জে এসে ইয়াবা বিক্রি, ২০০০ পিসসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার

টঙ্গীবাড়ীতে নারীদের অস্ত্রের ভয় দেখিয়ে শরীরে থাকা স্বর্ণালংকার লুটের অভিযোগ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৯ টাইম ভিউ

টঙ্গীবাড়ীতে নারীদের অস্ত্রের ভয় দেখিয়ে শরীরে থাকা স্বর্ণালংকার লুটের অভিযোগ

টঙ্গীবাড়ী প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কামারখাড়া এলাকায় এক দুবাই প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ১৯ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ উঠেছে। চোরেরা বাড়িতে থাকা নারীদের অস্ত্রের ভয় দেখিয়ে তাদের শরীরে থাকা স্বর্ণালংকারও নিয়ে যায় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

 

বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত ২টা থেকে ৩টার মধ্যে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন দুবাই প্রবাসী মহিউদ্দিন খান।

প্রবাসী মহিউদ্দিন খান মুঠোফোনে জানান, ঘটনার সময় ৩ থেকে ৪ জন চোর প্রথমে বাড়ির প্রবেশপথে থাকা আইপি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে। পরে ক্যামেরার মেমোরি কার্ড খুলে নিয়ে তারা ঘরে প্রবেশ করে। মুখে গামছা পেঁচিয়ে ঘরে ঢুকে আলমারি থেকে নগদ ৪ লাখ ৫০ হাজার টাকা, স্বর্ণের চেইন, কানের দুল, আংটি ও রুপার নূপুরসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। সব মিলিয়ে প্রায় ১৯ লাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে দাবি করেন তিনি।

 

তিনি আরও জানান, এ সময় চোরেরা তাঁর মা, স্ত্রী ও বড় ভাইয়ের স্ত্রীকে অস্ত্রের ভয় দেখিয়ে তাঁদের কাছে থাকা স্বর্ণালংকারও নিয়ে যায়। তিনি দুবাইয়ে থাকেন এবং তাঁর বড় ভাই ঢাকায় ব্যবসা করেন। বাড়িতে কোনো পুরুষ সদস্য না থাকার সুযোগে চোরেরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তিনি।

 

মহিউদ্দিন খান বলেন, “অনেক কষ্ট করে উপার্জন করা টাকা ও স্বর্ণালংকার চোরেরা নিয়ে গেছে। আমি প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং লুট হওয়া মালামাল উদ্ধারের জন্য আকুল আবেদন জানাচ্ছি।”

 

বাড়িতে থাকা মহিউদ্দিন খানের মা হাওয়া বেগম বলেন, “চোরেরা মুখে গামছা পেঁচিয়ে ঘরে ঢুকেছিল, তাই তাদের চিনতে পারিনি। আমার গলার চেইন খুলতে দেরি হওয়ায় তারা আমাকে অস্ত্রের ভয় দেখায়। চিৎকার-চেঁচামেচি করলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। পরে ঘরের নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে চলে যায়।”

 

ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার সকালে মহিউদ্দিন খানের বড় ভাই মোস্তফা খান ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন। পরে তিনি এ ঘটনায় টঙ্গীবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

 

এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম আহমেদ বলেন, “অভিযোগ পেয়েছি। চোর শনাক্তের চেষ্টা চলছে।”

 

ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং লুট হওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক: শহীদ-ই-হাসান তুহিন

সম্পাদক: এডভোকেট ব.ম শামীম

বার্তা ও বানিজ্যিক কার্যালয়: বাগমামুদালীপাড়া, বঙ্গবন্ধু সড়ক, মুন্সীগঞ্জ-১৫০০। আঞ্চলিক কার্যালয় টঙ্গিবাড়ী থানার গেটের বিপরীতে । সম্পাদক কতৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল প্রধান গলি ঢাকা থেকে মুদ্রিত।

© র্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews