1. shamimjugbd@gmail.com : News Room : News Room
  2. munna.janata@gmail.com : News Room : News Room
  3. news@munnadhaly.com : subeditor :
  4. jadusoftbd@gmail.com : Munna Dhaly : Munna Dhaly
সিরাজদিখানে জাতীয় ভোক্তা অধিকারের অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা - বিক্রমপুর চিত্র
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে অস্ত্র ব্যবসায়ী বাড়ি হতে ৩ পিস্তল ৪১ লাখ টাকা উদ্ধার, দুই ভাইসহ গ্রেফতার ৩ সিরাজদিখানে জমি কেনার পরও মিস কেস দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মলেন টঙ্গীবাড়িতে একই দিনে দুই জমজ শিশু জন্ম দিল দুই নারী মুন্সীগঞ্জ সদরে ৩৭টি পূজামণ্ডপে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. মহিউদ্দিনের আর্থিক অনুদান গ্রাহকদের বিপুল পরিমান টাকা আত্মসাতের ঘটনায় শ্রীনগরের সেই আলোচিত ব্যাংক কর্মকর্তার ফের জামিন নামঞ্জুর সিরাজদিখানে জাতীয় ভোক্তা অধিকারের অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা সিরাজদিখানে অসামাজিক কার্যকলাপের সময় ৪ জন গ্রেফতার কক্সবাজার থেকে মুন্সীগঞ্জে এসে ইয়াবা বিক্রি, ২০০০ পিসসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার সিরাজদিখানে ১৫ গ্রাম হেরোইন ও ৮০০ পিস ইয়াবাসহ গ্রেফতার মুন্সীগঞ্জে সন্দেহজনক কলে ফ্ল্যাটের দরজা ভাঙল ফায়ার সার্ভিস, ভেতরে মিলল না কাউকে

সিরাজদিখানে জাতীয় ভোক্তা অধিকারের অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ১৩ টাইম ভিউ

শ্রীকান্ত দাস (নিজস্ব প্রতিনিধি)
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার সিরাজদিখান বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর জেলা কার্যালয়ের অভিযানে দুই ব্যাসায়ীকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর বারোটা থেকে দেড়টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এসময় তিনি বাজারটির বিভিন্ন দোকান সমূহে মনিটরিং করেন।

জগন্নাথ মিষ্টান্ন ভান্ডারে দেখা গেছে, প্রস্তুতকৃত মিষ্টি উন্মুক্ত ভাবে সংরক্ষণ করা হচ্ছে। দই ও রসমালাই এর পাত্রে উৎপাদনের তারিখ মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ করা হচ্ছে না। এই অপরাধে প্রতিষ্ঠানটির মালিক জগন্নাথ ঘোষকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় এবং রসমালাই ও দইয়ের পাত্রে উৎপাদনের তারিখ মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ করার নির্দেশনা দেয়া হয়।

এছাড়াও জাকির ফল ভান্ডারে ফলের মূল্য তালিকা প্রদর্শন না করে ফল বিক্রির দায়ে দোকানটির মালিক জাকির হোসেনকে এক হাজার টাকা জরিমানা করা হয় এবং মূল্য তালিকা প্রদর্শন করার নির্দেশ দেয়া হয়।

এ ব্যাপারে অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক আসিফ আল আজাদ জানান, আমরা জেলার বিভিন্ন উপজেলার বাজার সমূহে নিয়মিত মনিটরিং করছি। আজ সিরাজদিখান বাজারে অনিয়মের দায়ে বাজারে একটি মিষ্টির দোকানের মালিককে পাঁচ হাজার টাকা ও একটি ফল বিক্রেতাকে এক হাজার টাকা জরিমানা করেছি। আমাদের অভিযান অব্যাহত রয়েছে। অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. শাহ আলম মিয়া ও সিরাজদিখান থানা পুলিশের একটি দল।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক: শহীদ-ই-হাসান তুহিন

সম্পাদক: এডভোকেট ব.ম শামীম

বার্তা ও বানিজ্যিক কার্যালয়: বাগমামুদালীপাড়া, বঙ্গবন্ধু সড়ক, মুন্সীগঞ্জ-১৫০০। আঞ্চলিক কার্যালয় টঙ্গিবাড়ী থানার গেটের বিপরীতে । সম্পাদক কতৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল প্রধান গলি ঢাকা থেকে মুদ্রিত।

© র্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews