1. shamimjugbd@gmail.com : News Room : News Room
  2. munna.janata@gmail.com : News Room : News Room
  3. news@munnadhaly.com : subeditor :
  4. jadusoftbd@gmail.com : Munna Dhaly : Munna Dhaly
মুন্সীগঞ্জ সদরে ৩৭টি পূজামণ্ডপে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. মহিউদ্দিনের আর্থিক অনুদান - বিক্রমপুর চিত্র
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জ সদরে ৩৭টি পূজামণ্ডপে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. মহিউদ্দিনের আর্থিক অনুদান গ্রাহকদের বিপুল পরিমান টাকা আত্মসাতের ঘটনায় শ্রীনগরের সেই আলোচিত ব্যাংক কর্মকর্তার ফের জামিন নামঞ্জুর সিরাজদিখানে জাতীয় ভোক্তা অধিকারের অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা সিরাজদিখানে অসামাজিক কার্যকলাপের সময় ৪ জন গ্রেফতার কক্সবাজার থেকে মুন্সীগঞ্জে এসে ইয়াবা বিক্রি, ২০০০ পিসসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার সিরাজদিখানে ১৫ গ্রাম হেরোইন ও ৮০০ পিস ইয়াবাসহ গ্রেফতার মুন্সীগঞ্জে সন্দেহজনক কলে ফ্ল্যাটের দরজা ভাঙল ফায়ার সার্ভিস, ভেতরে মিলল না কাউকে মুন্সীগঞ্জে অতিরিক্ত গতির কারনে বাস দুর্ঘটনা, আহত কয়েকজন সিরাজদিখানে অনলাইন জুয়ার অ্যাপসহ যুবক গ্রেফতার মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

মুন্সীগঞ্জ সদরে ৩৭টি পূজামণ্ডপে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. মহিউদ্দিনের আর্থিক অনুদান

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ১ টাইম ভিউ

নিজস্ব প্রতিনিধি-
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জ সদর উপজেলা, মুন্সীগঞ্জ পৌরসভা, মীরকাদিম পৌরসভার ৩৭টি স্থায়ী ও অস্থায়ী পূজামণ্ডপ পরিচালনা কমিটির হাতে আর্থিক অনুদান প্রদান করেছেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. মহিউদ্দিন। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এসব অনুদান প্রদান করেন।

এছাড়াও অনুষ্ঠানে মুন্সীগঞ্জের সাবেক ৫ বারের সংসদ সদস্য ও সাবেক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল হাইয়ের রোগমুক্তি কামনায় ১ মিনিট নিরবতা পালন করা হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টার দিকে মুন্সীগঞ্জ শহরের রিস্তা ভবনের নিচতলায় আয়োজিত অনুষ্ঠানে পূজামণ্ডপ পরিচালনা কমিটির প্রতিনিধিদের হাতে নগদ অর্থ তুলে দেন মো. মহিউদ্দিন পক্ষে জেলা বিএনপির সাবেক সদস্য কাজী আবু সুফিয়ান বিপ্লব।

অনুদান প্রদান অনুষ্ঠিনটি মুন্সীগঞ্জ জেলা পূজা উদ্যাপন কমিটির সহ-সভাপতি প্রশান্ত কুমার দুলাল এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ শহর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব উল আলম স্বপন, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো. নাছির উদ্দিন, জেলা যুবদলের সাবেক সদস্য সচিব মু. মাসুদ রানা, জেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অভিজিৎ দাস ববি,

সদর উপজেলা পূজা উতযাপন কমিটির সভাপতি ননী গোপাল হালদার, পৌর কমিটির সভাপতি ভবোতোষ চৌধুরী নুপুর, সরকারী হরগঙ্গা কলেজের সাবেক ভিপি মোস্তফা হাবিবে আলম শাহরিয়ার, বিএনপি নেতা মো. জামাল গাজী, সাইদুর রহমান সাইদসহ মুন্সীগঞ্জ সদর উপজেলা, মুন্সীগঞ্জ পৌরসভা ও মীরকাদিম পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিচালনা কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্যাপন, পূজামণ্ডপগুলোর আয়োজন এবং ধর্মীয় উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক: শহীদ-ই-হাসান তুহিন

সম্পাদক: এডভোকেট ব.ম শামীম

বার্তা ও বানিজ্যিক কার্যালয়: বাগমামুদালীপাড়া, বঙ্গবন্ধু সড়ক, মুন্সীগঞ্জ-১৫০০। আঞ্চলিক কার্যালয় টঙ্গিবাড়ী থানার গেটের বিপরীতে । সম্পাদক কতৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল প্রধান গলি ঢাকা থেকে মুদ্রিত।

© র্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews