1. shamimjugbd@gmail.com : News Room : News Room
  2. munna.janata@gmail.com : News Room : News Room
  3. news@munnadhaly.com : subeditor :
  4. jadusoftbd@gmail.com : Munna Dhaly : Munna Dhaly
গ্রাহকদের বিপুল পরিমান টাকা আত্মসাতের ঘটনায় শ্রীনগরের সেই আলোচিত ব্যাংক কর্মকর্তার ফের জামিন নামঞ্জুর - বিক্রমপুর চিত্র
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জ সদরে ৩৭টি পূজামণ্ডপে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. মহিউদ্দিনের আর্থিক অনুদান গ্রাহকদের বিপুল পরিমান টাকা আত্মসাতের ঘটনায় শ্রীনগরের সেই আলোচিত ব্যাংক কর্মকর্তার ফের জামিন নামঞ্জুর সিরাজদিখানে জাতীয় ভোক্তা অধিকারের অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা সিরাজদিখানে অসামাজিক কার্যকলাপের সময় ৪ জন গ্রেফতার কক্সবাজার থেকে মুন্সীগঞ্জে এসে ইয়াবা বিক্রি, ২০০০ পিসসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার সিরাজদিখানে ১৫ গ্রাম হেরোইন ও ৮০০ পিস ইয়াবাসহ গ্রেফতার মুন্সীগঞ্জে সন্দেহজনক কলে ফ্ল্যাটের দরজা ভাঙল ফায়ার সার্ভিস, ভেতরে মিলল না কাউকে মুন্সীগঞ্জে অতিরিক্ত গতির কারনে বাস দুর্ঘটনা, আহত কয়েকজন সিরাজদিখানে অনলাইন জুয়ার অ্যাপসহ যুবক গ্রেফতার মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

গ্রাহকদের বিপুল পরিমান টাকা আত্মসাতের ঘটনায় শ্রীনগরের সেই আলোচিত ব্যাংক কর্মকর্তার ফের জামিন নামঞ্জুর

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৭ টাইম ভিউ

শ্রীকান্ত দাস (নিজস্ব প্রতিনিধি)
মুন্সীগঞ্জের শ্রীনগরের অগ্রনী ব্যাংক কর্মকর্তা মোঃ শরিফুজ্জামান সোহাগ (৪৩) এর জামিন নামঞ্জুর করেছে আদালত।

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালের দিকে আমলী আদালত-৩ এ আসামীর জন্য জামিনের আবেদন করলে শুনানী শেষে আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আইরিন আক্তার আসামীর জামিন নামঞ্জুর করে আদেশ দেন।

শরিফুজ্জামান সোহাগ পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার সোনাপাতা গ্রামের আবুল কালাম সরকারের ছেলে। তিনি ঢাকার আদাবর এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।

এর আগে গেলো ২৯ সেপ্টেম্বর তারিখ রাত অনুমান সাড়ে ৯ টার দিকে শরিফুজ্জামান সোহাগকে ঢাকা মিরপুর মডেল থানাধীন বাসা নং- ৩৭৩, মধ্য পাইকপাড়াস্থ তার বোনের বাসা থেকে আটক করা হয়। পরে ৩০ সেপ্টেম্বর বুধবার দুপুরে তাকে আদালতে আনা হলে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন আদালত।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, শরিফুজ্জামান সোহাগ ২০১৯ সাল থেকে শ্রীনগর অগ্রণী ব্যাংক পিএলসি, শ্রীনগর শাখায় অফিসার ক্যাশ হিসেবে কর্মরত আছেন। ব্যাংকে কর্মরত থাকাকালে ব্যাংকে বসেই বিভিন্ন তারিখ ও সময়ে অতিরিক্ত ১১/১২% সুদ প্রদানের প্রলোভন দেখিয়ে ব্যাংকের অগণিত গ্রাহকদের কাছ থেকে বিপুল পরিমান টাকা সংগ্রহ করে ব্যাক্তিগত সীল এবং ব্যাংকের ভাউচার প্রতারনা করে গ্রাহকদের গচ্ছিত বিপুল পরিমান টাকা অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করে আত্মসাত করেন মর্মে অভিযোগ পাওয়া যায়।

বিষয়টি জানাজানির পর শরিফুজ্জামান সোহাগ গ্রাহকদের বিপুল পরিমান টাকা আত্মসাত করে ২২ সেপ্টেম্বর হতে আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা ২৯ সেপ্টেম্বর তারিখ রাত অনুমান সাড়ে ৯ টার দিকে ঢাকা জেলার মিরপুর মডেল থানাধীন বাসা নং- ৩৭৩, মধ্য পাইকপাড়াস্থ তার বোনের বাসা থেকে আটক করা হয়। এসময় তাহার দখল হতে নগদ ১ লক্ষ ৪৫ হাজার ৫ শত টাকা, ২ টি এটিএম কার্ড, ১ টি চেক বই, ১ টি চাবি এবং ৩ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

শরিফুজ্জামান সোহাগ একজন সরকারি ব্যাংক কর্মকর্তা হওয়ায় এবং তার বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগ ব্যাংক থেকে গ্রাহকদের সাথে প্রতারনামূলকভাবে অর্থ আত্মসাতের ঘটনা বিধায় উক্ত বিষয়টি দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সিডিউলভুক্ত অপরাধ হওয়ায় দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিয়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করছে।

এ ঘটনায় শ্রীনগর থানার ইন্সপেক্টর মিল্টন দত্ত ফৌজদারী কার্যবিধি আইনের ৫৪ ধারা মতে শ্রীনগর থানার সাধারন ডাইরী মুলে শরিফুজ্জামান সোহাগকে আদালতে প্রেরন করেন।

এ ব্যাপারে মুন্সীগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক মো. কামরুল ইসলাম মিঞা জানান, আজ মামলার ধার্য্য তারিখ ছিলো। আসামীকে আদালতে আনা হয়েছে। আসামীর জন্য জামিনের আবেদন করা হলে শুনানী শেষে জামিন নামঞ্জুরের আদেশ দিয়েছে আদালত।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক: শহীদ-ই-হাসান তুহিন

সম্পাদক: এডভোকেট ব.ম শামীম

বার্তা ও বানিজ্যিক কার্যালয়: বাগমামুদালীপাড়া, বঙ্গবন্ধু সড়ক, মুন্সীগঞ্জ-১৫০০। আঞ্চলিক কার্যালয় টঙ্গিবাড়ী থানার গেটের বিপরীতে । সম্পাদক কতৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল প্রধান গলি ঢাকা থেকে মুদ্রিত।

© র্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews