1. shamimjugbd@gmail.com : News Room : News Room
  2. munna.janata@gmail.com : News Room : News Room
  3. news@munnadhaly.com : subeditor :
  4. jadusoftbd@gmail.com : Munna Dhaly : Munna Dhaly
মুন্সীগঞ্জে অস্ত্র ব্যবসায়ী বাড়ি হতে ৩ পিস্তল ৪১ লাখ টাকা উদ্ধার, দুই ভাইসহ গ্রেফতার ৩ - বিক্রমপুর চিত্র
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে অস্ত্র ব্যবসায়ী বাড়ি হতে ৩ পিস্তল ৪১ লাখ টাকা উদ্ধার, দুই ভাইসহ গ্রেফতার ৩ সিরাজদিখানে জমি কেনার পরও মিস কেস দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মলেন টঙ্গীবাড়িতে একই দিনে দুই জমজ শিশু জন্ম দিল দুই নারী মুন্সীগঞ্জ সদরে ৩৭টি পূজামণ্ডপে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. মহিউদ্দিনের আর্থিক অনুদান গ্রাহকদের বিপুল পরিমান টাকা আত্মসাতের ঘটনায় শ্রীনগরের সেই আলোচিত ব্যাংক কর্মকর্তার ফের জামিন নামঞ্জুর সিরাজদিখানে জাতীয় ভোক্তা অধিকারের অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা সিরাজদিখানে অসামাজিক কার্যকলাপের সময় ৪ জন গ্রেফতার কক্সবাজার থেকে মুন্সীগঞ্জে এসে ইয়াবা বিক্রি, ২০০০ পিসসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার সিরাজদিখানে ১৫ গ্রাম হেরোইন ও ৮০০ পিস ইয়াবাসহ গ্রেফতার মুন্সীগঞ্জে সন্দেহজনক কলে ফ্ল্যাটের দরজা ভাঙল ফায়ার সার্ভিস, ভেতরে মিলল না কাউকে

মুন্সীগঞ্জে অস্ত্র ব্যবসায়ী বাড়ি হতে ৩ পিস্তল ৪১ লাখ টাকা উদ্ধার, দুই ভাইসহ গ্রেফতার ৩

  • আপডেট টাইম : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ১৪ টাইম ভিউ

মুন্সীগঞ্জে অস্ত্র ব্যবসায়ী বাড়ি হতে ৩ পিস্তল ৪১ লাখ টাকা উদ্ধার, দুই ভাইসহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতিনিধি-

মুন্সীগঞ্জে বিদেশি পিস্তল ও গুলি কেনাবেচার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। তাঁদের কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, ১১ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন এবং ৪১ লাখ ১৯ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।

 

বুধবার (১৪ অক্টোবর) ভোররাত থেকে সকাল পর্যন্ত টাঙ্গাইলের যমুনা সেতু পূর্ব গোলচত্বর ও মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. বারেক ব্যাপারী (৪৯), সুজন বেপারী (৩৮) ও তাঁর বড় ভাই মনির হোসেন (৪৫)। তাঁরা মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই এলাকার বাসিন্দা সুজন ও মনিরের পিতা কাসেম ব্যাপারী।

এসআরবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসআরবি-১১-এর দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার রাত ২টা ১০ মিনিটে এসআরবি-১৪-এর একটি দল টাঙ্গাইলের যমুনা সেতু পূর্ব গোলচত্বর এলাকায় চেকপোস্টে ‘রিয়াজ পরিবহন’ নামের একটি বাসে তল্লাশি চালায়। এ সময় একটি হারমোনিয়ামের ভেতরে কৌশলে লুকিয়ে রাখা দুটি বিদেশি পিস্তল ও সাত রাউন্ড গুলিসহ বারেক ব্যাপারীকে গ্রেপ্তার করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বারেক জানান, অস্ত্র দুটি মুন্সীগঞ্জের সুজন বেপারীর কাছে নিয়ে যাওয়া হচ্ছিল। সুজন কুষ্টিয়া থেকে পিস্তল দুটি কিনেছেন বলেও তিনি জানান।

এ তথ্যের ভিত্তিতে বুধবার সকাল ৭টার দিকে এসআরবি-১১-এর সদর কোম্পানির একটি দল মুন্সীগঞ্জ সদর উপজেলার শিরোইল এলাকায় সুজন বেপারীর বাসায় অভিযান চালায়। সেখান থেকে সুজন ও তাঁর বড় ভাই মনির হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের বাসায় তল্লাশি চালিয়ে আরও একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন এবং ৪১ লাখ ১৯ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

এসআরবির দাবি, উদ্ধার করা টাকাগুলো অস্ত্র বিক্রির অর্থ। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে টাঙ্গাইলের যমুনা সেতু পূর্ব থানা ও মুন্সীগঞ্জ সদর থানায় পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

অবৈধ অস্ত্রের বিস্তার রোধ, সন্ত্রাস দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক: শহীদ-ই-হাসান তুহিন

সম্পাদক: এডভোকেট ব.ম শামীম

বার্তা ও বানিজ্যিক কার্যালয়: বাগমামুদালীপাড়া, বঙ্গবন্ধু সড়ক, মুন্সীগঞ্জ-১৫০০। আঞ্চলিক কার্যালয় টঙ্গিবাড়ী থানার গেটের বিপরীতে । সম্পাদক কতৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল প্রধান গলি ঢাকা থেকে মুদ্রিত।

© র্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews