1. shamimjugbd@gmail.com : News Room : News Room
  2. munna.janata@gmail.com : News Room : News Room
  3. news@munnadhaly.com : subeditor :
  4. jadusoftbd@gmail.com : Munna Dhaly : Munna Dhaly
মুন্সীগঞ্জে ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক, ২ লাখসহ যুবক আটক - বিক্রমপুর চিত্র
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন কারাদণ্ড মুন্সীগঞ্জে ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক, ২ লাখসহ যুবক আটক মুন্সীগঞ্জের থেকে নিখোঁজ তিন স্কুলছাত্রীকে কক্সবাজার থেকে উদ্ধার মুন্সীগঞ্জে নদীতে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার মুন্সীগঞ্জে ৫ বন্ধুর সাথে নদীতে গোসল করতে নেমে শিশু নিখোঁজ মাদক নিয়ে বিরোধ মুন্সীগঞ্জে ডেকে নিয়ে হ*ত্যার অভিযোগ টঙ্গীবাড়ীতে নারীদের অস্ত্রের ভয় দেখিয়ে শরীরে থাকা স্বর্ণালংকার লুটের অভিযোগ বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী  বীর মুক্তিযোদ্ধা মুন্সীগঞ্জের আব্দুল হাই আর নেই মুন্সীগঞ্জে অস্ত্র ব্যবসায়ী বাড়ি হতে ৩ পিস্তল ৪১ লাখ টাকা উদ্ধার, দুই ভাইসহ গ্রেফতার ৩ সিরাজদিখানে জমি কেনার পরও মিস কেস দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মলেন

মুন্সীগঞ্জে ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক, ২ লাখসহ যুবক আটক

  • আপডেট টাইম : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ২ টাইম ভিউ
ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক, ২ লাখসহ যুবক আটক
 নিজস্ব  প্রতিনিধি- মুন্সীগঞ্জের শ্রীনগরে নকল টাকা ছাপানোর সময় সরঞ্জামসহ এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ।
এ সময় ২০০ টাকার নোটের আদলে তৈরি মোট দুই লাখ টাকার জাল নোট, একটি ল্যাপটপ ও একটি কালার প্রিন্টার জব্দ করা হয়।
জেলা পুলিশের মিডিয়া সেল থেকে সোমবার (১৯ অক্টোবর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে রোববার (১৮  অক্টোবর) রা পৌনে ১০টার দিকে শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মান্দ্রা এলাকার ৮ নম্বর ওয়ার্ডের একটি একতলা ভবনের উত্তর পাশের কক্ষ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এসব তথ্য নিশ্চিত করে জানান, গ্রেপ্তার শ্রাবন হোসেন ওই এলাকার বাসিন্দা মজিবুর রহমানের ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মোহাম্মদ কামরুল হাসান পিপিএম সঙ্গীয় ফোর্সসহ শ্রীনগর থানাধীন ভাগ্যকুল মান্দ্রা ০৮ নং ওয়ার্ডে জনৈক মজিবুর রহমান এর পশ্চিম দুয়ারী একতলা বিল্ডিং এর উত্তর পাশের রুমে অভিযান চালান।এসময় নকল টাকা ছাপানো অবস্থায় হাতেনাতে গ্রেফতার করা হয় মোঃ শ্রাবন হোসেন (২০)। সে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল গ্রামের মোঃ মজিবুর রহমান এর ছেলে।
 আসামীর বিরুদ্ধে শ্রীনগর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক: শহীদ-ই-হাসান তুহিন

সম্পাদক: এডভোকেট ব.ম শামীম

বার্তা ও বানিজ্যিক কার্যালয়: বাগমামুদালীপাড়া, বঙ্গবন্ধু সড়ক, মুন্সীগঞ্জ-১৫০০। আঞ্চলিক কার্যালয় টঙ্গিবাড়ী থানার গেটের বিপরীতে । সম্পাদক কতৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল প্রধান গলি ঢাকা থেকে মুদ্রিত।

© র্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews