*মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি কুখ্যাত খাইরুদ্দিন মোল্লা গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি-
মুন্সীগঞ্জের আলোচিত ছাত্র হত্যা মামলার আসামি ও মোল্লাকান্দির কুখ্যাত খাইরুদ্দিন মোল্লা (৪৬) কে গ্রেফতার করেছে মুন্সীগঞ্জ থানা পুলিশ।
বৃহস্পতিবার( ২২ অক্টোবর ) রাত ১২টা ৩০ মিনিটে মুন্সীগঞ্জের মুক্তারপুর টোলপ্লাজা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত খাইরুদ্দিন মোল্লা, পিতা- মতলব মোল্লা, গ্রাম- মাকহাটি, ইউপি- মোল্লাকান্দি, থানা ও জেলা- মুন্সীগঞ্জ।
পুলিশ সূত্রে জানা যায়, খাইরুদ্দিন মোল্লা মুন্সীগঞ্জ সদর উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক ছিলেন। দীর্ঘদিন যাবৎ তিনি নারায়ণগঞ্জে বসবাস করতেন এবং আজমেরী ওসমান এর সহযোগী হিসেবে কাজ করতেন বলে জনশ্রুতি রয়েছে।
তার নামে মুন্সীগঞ্জ থানায় ছাত্র হত্যা মামলা ছাড়াও চারটি বিস্ফোরক আইনের মামলা ও তিনটি মারামারির মামলা রয়েছে।
মুন্সীগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেফতারের পর ইতোমধ্যে ছাত্র হত্যা মামলায় তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply