1. shamimjugbd@gmail.com : News Room : News Room
  2. munna.janata@gmail.com : News Room : News Room
  3. news@munnadhaly.com : subeditor :
  4. jadusoftbd@gmail.com : Munna Dhaly : Munna Dhaly
মুন্সীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে চালক গুরুতর আহত - বিক্রমপুর চিত্র
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো রুহিতপুরের সার্বজনীন দুর্গোৎসব প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো ভবেরচর দক্ষিণপাড়া সার্বজনীন দুর্গোৎসব প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দোহারের রাইপাড়া সার্বজনীন দুর্গা উৎসব মুন্সীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে চালক গুরুতর আহত কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ মুন্সীগঞ্জে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন কারাদণ্ড মুন্সীগঞ্জে ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক, ২ লাখসহ যুবক আটক মুন্সীগঞ্জের থেকে নিখোঁজ তিন স্কুলছাত্রীকে কক্সবাজার থেকে উদ্ধার মুন্সীগঞ্জে নদীতে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার মুন্সীগঞ্জে ৫ বন্ধুর সাথে নদীতে গোসল করতে নেমে শিশু নিখোঁজ

মুন্সীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে চালক গুরুতর আহত

  • আপডেট টাইম : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ১৯ টাইম ভিউ
মুন্সীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে চালক গুরুতর আহত
 নিজস্ব প্রতিনিধি –
মুন্সীগঞ্জের শ্রীনগরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রানা মণ্ডল (৫২) নামে এক মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম  জানান,  বুধবার (২১ অক্টোবর)  সন্ধ্যা ৬টার দিকে শ্রীনগর উপজেলাধীন ছনবাড়ী থেকে শ্রীনগরগামী সড়কের হরপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। সড়কে যানজটে দাঁড়িয়ে থাকা *ঢাকা মেট্রো-ল-২১-৮৫২৮* নম্বরের একটি মোটরসাইকেলকে পেছন থেকে আসা অপর একটি *(অন টেস্ট)* মোটরসাইকেল সজোরে ধাক্কা দেয়। বেপরোয়া গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে রানা মণ্ডল গুরুতর আহত হন।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সযোগে তাকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
আহত রানা মণ্ডল ঢাকা জেলার দোহার উপজেলার মেঘুলা এলাকার গণেশ মণ্ডলের ছেলে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক: শহীদ-ই-হাসান তুহিন

সম্পাদক: এডভোকেট ব.ম শামীম

বার্তা ও বানিজ্যিক কার্যালয়: বাগমামুদালীপাড়া, বঙ্গবন্ধু সড়ক, মুন্সীগঞ্জ-১৫০০। আঞ্চলিক কার্যালয় টঙ্গিবাড়ী থানার গেটের বিপরীতে । সম্পাদক কতৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল প্রধান গলি ঢাকা থেকে মুদ্রিত।

© র্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews