শ্রীকান্ত দাস (নিজস্ব প্রতিনিধি)-
মুন্সীগঞ্জ পৌরসভার রুহিতপুর সার্বজনীন দূর্গা পূজা কমিটির আয়োজিত এ বছরের দুর্গা পূজার বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গা উৎসব।
বুধবার (২১ অক্টোবর) রাতে গ্রামটির স্থানীয় একটি পুকুরে দেবী দুর্গার প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এর আগে বিকেল থেকেই দেবী দুর্গাকে বিজয়া দশমীর সিঁদুর খেলার পর ঢাক-কাঁসর বাজিয়ে উলুধ্বনির মধ্য দিয়ে দেবীর প্রতিমা বিসর্জন দেওয়া হয়।
রুহিতপুর সার্বজনীন শ্রী শ্রী সার্বজনীন দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি নিপেন্দ্র নারায়ন দত্ত ও সাধারণ সম্পাদক টুটুল চন্দ্র মন্ডলের সার্বিক পরিচালনায় পাঁচ দিনের দেবী দুর্গার এই উৎসব সুন্দরভাবে উদযাপন করা হয়।
এ সময় মন্দির কমিটির অন্যান্য সকল সদস্য সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি, যুবক ছেলেরা ও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জন সম্পন্ন করেন।
বিজয়া দশমীতে সিঁদুর খেলার পর ঢাক-কাঁসর বাজিয়ে উলুধ্বনির মধ্য দিয়ে দেবী দুর্গার প্রতিমা বিসর্জন দেওয়া হয়। দেবীর পূজা শুরু থেকে মন্ডপে আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা ছিল।
এ ব্যাপারে কমিটির সাধারণ সম্পাদক টুটুল চন্দ্র মন্ডল জানান, অনেক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আমরা দুর্গাপূজার সকল ধরনের নিয়মকানুন ও আনন্দ উপভোগ করতে পেরেছি। এতে কোন বিশৃঙ্খলা কিংবা কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অন্যান্য বছরের মতো এবারও দেবী পূজায় অনেক আনন্দ উপভোগ করেছি। মন্দির পরিচালনা কমিটির সকলেই সার্বিক সহযোগিতা করেছেন।
Leave a Reply