1. shamimjugbd@gmail.com : News Room : News Room
  2. munna.janata@gmail.com : News Room : News Room
  3. news@munnadhaly.com : subeditor :
  4. jadusoftbd@gmail.com : Munna Dhaly : Munna Dhaly
প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দোহারের রাইপাড়া সার্বজনীন দুর্গা উৎসব - বিক্রমপুর চিত্র
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো রুহিতপুরের সার্বজনীন দুর্গোৎসব প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো ভবেরচর দক্ষিণপাড়া সার্বজনীন দুর্গোৎসব প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দোহারের রাইপাড়া সার্বজনীন দুর্গা উৎসব মুন্সীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে চালক গুরুতর আহত কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ মুন্সীগঞ্জে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন কারাদণ্ড মুন্সীগঞ্জে ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক, ২ লাখসহ যুবক আটক মুন্সীগঞ্জের থেকে নিখোঁজ তিন স্কুলছাত্রীকে কক্সবাজার থেকে উদ্ধার মুন্সীগঞ্জে নদীতে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার মুন্সীগঞ্জে ৫ বন্ধুর সাথে নদীতে গোসল করতে নেমে শিশু নিখোঁজ

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দোহারের রাইপাড়া সার্বজনীন দুর্গা উৎসব

  • আপডেট টাইম : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ১৬ টাইম ভিউ

শ্রীকান্ত দাস (নিজস্ব প্রতিনিধি)-
ঢাকা দোহার উপজেলার রাইপাড়া গ্রামের রাইপাড়া সার্বজনীন দূর্গা মন্দির (সাধন সূত্রধরের বাড়ির) দুর্গা পূজার বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো এ বছরের দুর্গা উৎসব।

বুধবার (২১ অক্টোবর) রাতে গ্রামটির স্থানীয় একটি পুকুরে দেবী দুর্গার প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এর আগে বিকেল থেকেই দেবী দুর্গাকে বিজয়া দশমীর সিঁদুর খেলার পর ঢাক-কাঁসর বাজিয়ে উলুধ্বনির মধ্য দিয়ে দেবীর প্রতিমা বিসর্জন দেওয়া হয়।

রাইপাড়া মন্দির পরিচালনা কমিটির সভাপতি শ্যামল সরকার ও সাধারণ সম্পাদক দয়াল চন্দ্র সূত্রধরের সার্বিক পরিচালনায় পাঁচ দিনের দেবী দুর্গার এই উৎসব সুন্দরভাবে উদযাপন করা হয়।

এ সময় মন্দির কমিটির অন্যান্য সকল সদস্য সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি, যুবক ছেলেরা ও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জন সম্পন্ন করেন।

বিজয়া দশমীতে সিঁদুর খেলার পর ঢাক-কাঁসর বাজিয়ে উলুধ্বনির মধ্য দিয়ে দেবী দুর্গার প্রতিমা বিসর্জন দেওয়া হয়। দেবীর পূজা শুরু থেকে মন্ডপে আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা ছিল।

এ ব্যাপারে কমিটির সভাপতি শ্যামল সরকার জানান, খুব সুন্দর ভাবেই আমরা দুর্গাপূজার সকল ধরনের নিয়মকানুন ও আনন্দ উপভোগ করতে পেরেছি। এতে কোন বিশৃঙ্খলা কিংবা কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অন্যান্য বছরের মতো এবারও দেবী দুর্গার পূজায় অনেক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আনন্দ উপভোগ করেছি। মন্দির পরিচালনা কমিটির সকলেই সার্বিক সহযোগিতা করেছেন।

এ ব্যাপারে দায়িত্বরত পুলিশের এসআই ফজিকুল ইসলাম জানান, নির্দিষ্ট সময়ের মধ্যেই প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে। প্রতিমা বিসর্জনের সময় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। খুব সুন্দরভাবেই বিসর্জন সমাপ্ত করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক: শহীদ-ই-হাসান তুহিন

সম্পাদক: এডভোকেট ব.ম শামীম

বার্তা ও বানিজ্যিক কার্যালয়: বাগমামুদালীপাড়া, বঙ্গবন্ধু সড়ক, মুন্সীগঞ্জ-১৫০০। আঞ্চলিক কার্যালয় টঙ্গিবাড়ী থানার গেটের বিপরীতে । সম্পাদক কতৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল প্রধান গলি ঢাকা থেকে মুদ্রিত।

© র্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews