1. shamimjugbd@gmail.com : News Room : News Room
  2. munna.janata@gmail.com : News Room : News Room
  3. news@munnadhaly.com : subeditor :
  4. jadusoftbd@gmail.com : Munna Dhaly : Munna Dhaly
পদ্মা সেতুর কাছে গোসলে নেমে নিখোঁজ ২ জনের মধ্যে ১ জনের মরদেহ উদ্ধার - বিক্রমপুর চিত্র
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও চাইনিজ কুড়ালসহ যুবক গ্রেফতার  সিরাজদিখানে ৮ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, দুই নারী আটক পদ্মা সেতুর কাছে গোসলে নেমে নিখোঁজ ২ জনের মধ্যে ১ জনের মরদেহ উদ্ধার মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার টঙ্গীবাড়িতে ব্রিটিশ আমলের পুরোনো  রাস্তায় কাঁটাতারের বেড়া মুন্সীগঞ্জের পদ্মা সেতুর  কাছে গোসলে নেমে নিখোঁজ দুই জন  মুন্সীগঞ্জে নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩ মুন্সীগঞ্জে টাকাসহ হারানো ব্যাগ ফিরিয়ে দিলেন অটোচালক সিরাজদিখানে জমি নিয়ে বিরোধের জেরে চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ সাবেক উপমন্ত্রী সদ্য প্রয়াত আলহাজ্ব মো. আব্দুল হাই স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল

পদ্মা সেতুর কাছে গোসলে নেমে নিখোঁজ ২ জনের মধ্যে ১ জনের মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ১৪ টাইম ভিউ

পদ্মা সেতুর কাছে গোসলে নেমে নিখোঁজ ২ জনের মধ্যে ১ জনের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি-

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ৪ নম্বর পিলারের কাছে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই জনের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিখোঁজের প্রায় ২৪ ঘণ্টা পর দ্বিতীয় দিনের অভিযানে মরদেহটি উদ্ধার করা হয়।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সোমবার ( ২৬ অক্টোবর) দুপুর ২টা ২০ মিনিটে খবর আসে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে শরীফ ল্যান্ডমার্ক লিমিটেডের ৮ জন স্টাফ নদীতে গোসল করতে নামেন। তাদের মধ্যে ৬ জন সাঁতরে তীরে উঠতে পারলেও ২ জন নিখোঁজ হন।

নিখোঁজরা হলেন- শরীফ ল্যান্ডমার্ক লিমিটেডের স্টাফ মো. মারুফ হোসেন (৪০), এবং মো. রাসেল (৩৫)।

খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। প্রথম দিন অভিযান চালিয়েও তাদের সন্ধান মেলেনি।

পরে মঙ্গলবার ( ২৭ অক্টোবর সকাল ৮টা থেকে দ্বিতীয় দিনের মতো ফের উদ্ধার অভিযান শুরু করে ডুবুরি দল। প্রায় ২৪ ঘণ্টা পর বেলা ৩টার দিকে মারুফ হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন মো. রাসেল। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের অভিযান অব্যাহত রয়েছে। তাকে উদ্ধার না করা পর্যন্ত অভিযান চলবে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

 

 

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক: শহীদ-ই-হাসান তুহিন

সম্পাদক: এডভোকেট ব.ম শামীম

বার্তা ও বানিজ্যিক কার্যালয়: বাগমামুদালীপাড়া, বঙ্গবন্ধু সড়ক, মুন্সীগঞ্জ-১৫০০। আঞ্চলিক কার্যালয় টঙ্গিবাড়ী থানার গেটের বিপরীতে । সম্পাদক কতৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল প্রধান গলি ঢাকা থেকে মুদ্রিত।

© র্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews