1. shamimjugbd@gmail.com : News Room : News Room
  2. munna.janata@gmail.com : News Room : News Room
  3. news@munnadhaly.com : subeditor :
  4. jadusoftbd@gmail.com : Munna Dhaly : Munna Dhaly
সাবেক উপমন্ত্রী সদ্য প্রয়াত আলহাজ্ব মো. আব্দুল হাই স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল - বিক্রমপুর চিত্র
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সাবেক উপমন্ত্রী সদ্য প্রয়াত আলহাজ্ব মো. আব্দুল হাই স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল মুন্সীগঞ্জে গরুর গোশতের দোকানে মূল্য তালিকা না থাকায় জরিমানা মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার মুন্সীগঞ্জে ৮০০ গ্রাম গাঁজাসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার মুন্সীগঞ্জ সদরে পুলিশের লুণ্ঠিত ৫ রাউন্ড শটগানের গুলিসহ একজন গ্রেফতার মুন্সীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, নি*হ*ত ৩, আহত ১৬ মুন্সীগঞ্জ ডেলিভারি ম্যানের মোবাইল ফোন ছিনতাইয়ের চেষ্টা চাপাতিসহ ২ ছিনতাইকারী গ্রেফতার টঙ্গীবাড়িতে  ৪২ চোরাই বাইসাইকেল উদ্ধার, গ্রেপ্তার-২ মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি কুখ্যাত খাইরুদ্দিন মোল্লা গ্রেফতার মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার 

সাবেক উপমন্ত্রী সদ্য প্রয়াত আলহাজ্ব মো. আব্দুল হাই স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল

  • আপডেট টাইম : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ১ টাইম ভিউ

নিজস্ব প্রতিনিধি-
মুন্সীগঞ্জে সাবেক পাঁচবারের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপমন্ত্রী সদ্য প্রয়াত আলহাজ্ব মো. আব্দুল হাই স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) দুপুর ২ টার দিকে সদর উপজেলার মহাকালী ইউনিয়নের বাইতুন নূর ঈদগাহ মাঠে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে হাজার লোকের মাঝে তোবারক বিতরন করা হয়।

এছাড়াও মহাকালী ইউনিয়নের কৃতি সন্তান ও মুসীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত আলহাজ্ব সিদ্দিকুর রহমান, মহাকালী ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত আঃ রহমান শিকদার, সাবেক সভাপতি মো. শাহজাহান হাওলাদার, সাবেক চেয়ারম্যান মো. সোনামিয়া বেপারী, সাবেক সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান ঢালী, বীর মুক্তিযোদ্ধা মো. এনায়েত উল্লাহ খান সেন্টু, মো. খোরশেদ মাদবর ও মো. দ্বীন ইসলাম আজাদ রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আব্দুল হাই-এর বড় ছেলে মো. ইফতেখারুল আলম রিপন ও ছোট ছেলে মো. মাসুম, জেলা বিএনপির সাবেক সদস্য আতোয়ার হোসেন বাবুল, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব উল আলম স্বপন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ভিপি মো. শাহীন মিয়া, জেলা যুবদলের সাবেক সদস্য সচিব মু. মাসুদ রানা ও সরকারি হরগঙ্গা কলেজ শাখার সাবেক ভিপি মোস্তফা হাবিবে আলম শাহরিয়ার। মিলাদ ও দোয়া মোনাজাতের আগে সংক্ষিপ্ত স্মৃতিচারণ করা হয়।

এতে সভাপতিত্ব করেন মহাকালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. নাছির উদ্দিন ভূঁইয়া ও সঞ্চালনা করেন সদর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মোহাম্মদ কবির হোসেন হাওলাদার। এ সময় আরও উপস্থিত ছিলেন মহাকালী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মিলন ঢালী, সিনিয়র সহ-সভাপতি শাহজাহান সরদার, সহ-সভাপতি আলমগীর মিঝি, আ: হান্নান মেম্বার, মো. ইউছুফ মেম্বার, মো. মজিবুর রহমান হাওলাদার ও করিম মাদবর প্রমুখ।

বক্তারা সদ্য প্রয়াত আব্দুল হাইয়ের রাজনৈতিক অবদান ও স্মৃতিচারণ করেন। তাঁরা বলেন, তাঁর অবদান অস্বীকার করার সুযোগ নেই। তাঁর কর্ম ও অবদান ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক: শহীদ-ই-হাসান তুহিন

সম্পাদক: এডভোকেট ব.ম শামীম

বার্তা ও বানিজ্যিক কার্যালয়: বাগমামুদালীপাড়া, বঙ্গবন্ধু সড়ক, মুন্সীগঞ্জ-১৫০০। আঞ্চলিক কার্যালয় টঙ্গিবাড়ী থানার গেটের বিপরীতে । সম্পাদক কতৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল প্রধান গলি ঢাকা থেকে মুদ্রিত।

© র্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews