1. shamimjugbd@gmail.com : News Room : News Room
  2. munna.janata@gmail.com : News Room : News Room
  3. news@munnadhaly.com : subeditor :
  4. jadusoftbd@gmail.com : Munna Dhaly : Munna Dhaly
মুন্সীগঞ্জের পদ্মা সেতুর  কাছে গোসলে নেমে নিখোঁজ দুই জন  - বিক্রমপুর চিত্র
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার টঙ্গীবাড়িতে ব্রিটিশ আমলের পুরোনো  রাস্তায় কাঁটাতারের বেড়া মুন্সীগঞ্জের পদ্মা সেতুর  কাছে গোসলে নেমে নিখোঁজ দুই জন  মুন্সীগঞ্জে নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩ মুন্সীগঞ্জে টাকাসহ হারানো ব্যাগ ফিরিয়ে দিলেন অটোচালক সিরাজদিখানে জমি নিয়ে বিরোধের জেরে চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ সাবেক উপমন্ত্রী সদ্য প্রয়াত আলহাজ্ব মো. আব্দুল হাই স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল মুন্সীগঞ্জে গরুর গোশতের দোকানে মূল্য তালিকা না থাকায় জরিমানা মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার মুন্সীগঞ্জে ৮০০ গ্রাম গাঁজাসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার

মুন্সীগঞ্জের পদ্মা সেতুর  কাছে গোসলে নেমে নিখোঁজ দুই জন 

  • আপডেট টাইম : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৮ টাইম ভিউ
মুন্সীগঞ্জের পদ্মা সেতুর  কাছে গোসলে নেমে নিখোঁজ  দুইজন
নিজস্ব প্রতিনিধি –
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে পদ্মা নদীতে গোসল করতে নেমে দুইজন নিখোঁজ হয়েছেন। তাঁদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালাচ্ছে।
নিখোঁজ ব্যক্তিরা হলেন- ঢাকার খিলগাঁয়ের মো. মারুফ (৪০) ও পটুয়াখালীর মো. রাসেল (৩৫)।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, আজ সোমবার(২৬ অক্টোবর) দুপুর ২টা ২০ মিনিটে খবর আসে, পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে ৮ জন ব্যক্তি নদীতে গোসল করতে নামেন। তারা শরীফ ল্যান্ডমার্ক লিমিটেডের স্টাফ।
গোসল করতে নামলে স্রোতের টানে তারা ভেসে যেতে থাকেন। এ সময় ৬ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাকি ২ জন নিখোঁজ হন।
খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার না হওয়া পর্যন্ত ডুবুরি দলের অভিযান অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক: শহীদ-ই-হাসান তুহিন

সম্পাদক: এডভোকেট ব.ম শামীম

বার্তা ও বানিজ্যিক কার্যালয়: বাগমামুদালীপাড়া, বঙ্গবন্ধু সড়ক, মুন্সীগঞ্জ-১৫০০। আঞ্চলিক কার্যালয় টঙ্গিবাড়ী থানার গেটের বিপরীতে । সম্পাদক কতৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল প্রধান গলি ঢাকা থেকে মুদ্রিত।

© র্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews