লৌহজং মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে জয়ী সাতঘড়িয়া স্পুটনিক
মোঃ স্বপন বেপারী-
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ব্রাক্ষণগাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ইজ পাওয়ার আয়োজিত ২০২৪-২৫ সালের মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৪ জুলাই শুক্রবার বিকেল ৪টায় টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় সাতঘড়িয়া স্পুটনিক এসোসিয়েশন ও তেউটিয়া ইয়াংস্টার। জমজমাট খেলায় সাতঘড়িয়া স্পুটনিক জয়ী হয় এবং তেউটিয়া ইয়াংস্টার রানার্স আপ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লৌহজং থানা বিএনপির সদস্য সচিব ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য আলহাজ্ব হাবিবুর রহমান অপু চাকলাদার। বিশেষ অতিথি ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য ও বিএনপি জাপান শাখার সাবেক সভাপতি আলহাজ্ব নুর-আলম ঢালী এবং লৌহজং থানা বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও কনকসার ইউনিয়ন বিএনপির সদস্য আলহাজ্ব বাবুল ঢালী।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান টিটু, এডিশনাল পিপি, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, ঢাকা। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন লৌহজং থানা যুবদলের সাবেক যোগাযোগ বিষয়ক সম্পাদক মোস্তাক আহমেদ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ নজরুল ইসলাম, সজল আমিন রিন্টু ও মনির হোসেন শেখ।
সভাপতিত্ব করেন কনকসার ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি ও লৌহজং থানা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এস. এম. আসিফ ইকবাল রানা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “এ ধরনের খেলাধুলা আয়োজন যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণদের মানসিক ও শারীরিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই।” পরবর্তীতে প্রধান অতিথি বিজয়ী ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় স্থানীয় খেলোয়ার ও তরুণদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার পরিবেশ সৃষ্টি হয়। পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
Leave a Reply