শ্রীকান্ত দাস-
মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন আগামী ২৯ জুন অনুষ্ঠিত হবে। নির্বাচনের তপছিল অনুযায়ী মঙ্গলবার (২৩ জুন) দুপুর ১২ টার দিকে মনোনয়নপত্র প্রত্যাহার এবং দুপুর দুইটার দিকে চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করেছেন সমিতির প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসাইন।
এর আগে গেল বুধবার মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। গেল রবিবার মনোনয়নপত্র জমা নেওয়া, সোমবার মনোনয়নপত্র বাছাই করা হয়। অন্যান্য বছরে নির্বাচনে দুটি প্যানেলে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করলেও এ বছর শুধুমাত্র সাধারণ সম্পাদক পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আইনজীবী সহকারী ইমরান মোল্লা ও মো. সেকান্দর আলী।
সমিতির প্রধান নির্বাচন কমিশনার সূত্রে জানাগেছে, জোবায়ের- ইমরান পরিষদ মনোনীত প্যানেলের সভাপতি পদে জুবায়ের মাহমুদ, সহ সভাপতি পদে আবুল হোসেন ও মাধব মন্ডল, সহ-সাধারণ সম্পাদক পদে মো. শামীম মিয়া, সাংগঠনিক সম্পাদক পদে সাইফুল ইসলাম রাজন, কোষাধক্ষ্য পদে মোঃ মকবুল হোসেন, লাইব্রেরী সম্পাদক পদে হাফেজ আহমেদ নয়ন, প্রচার প্রকাশনা ও সমাজকল্যাণ সম্পাদক পদে হাবিবুর রহমান সবুজ, দপ্তর সম্পাদক পদে মোঃ আল আমিন, ধর্ম বিষয়ক সম্পাদক পদে শফিউর রহমান মিন্টু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে সৈয়দ আতাউর রহমান এবং কার্যকরী সদস্য পদে মোঃ সেলিম মিয়া, মোঃ নজরুল ইসলাম, আবু নাঈম সরকার, আব্দুল্লাহ রাতুল, আব্দুল্লাহ সরকার, অংশগ্রহণ করেছেন।
শুধুমাত্র সাধারন সম্পাদক পদ ব্যতিত অন্যান্য পদে প্রতিদ্বন্দিতা নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসাইন।
জোবায়ের- ইমরান পরিষদের সাধারন সম্পাদক পদে ইমরান মোল্লার প্রতিদ্বন্দিতা করছেন। অপরদিকে একক ভাবে সেকান্দর আলী প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করেন। নির্বাচনে ভোট চেয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন উভয়েই।
নির্বাচন ঘনিয়ে এলেই সাধারণ ভোটারদের মনে আনন্দ জেগে ওঠে। ভোটাররা জানান, দুই বছর পর পর আমাদের সমিতির নির্বাচন আসে। এই নির্বাচন আমরা অনেক আনন্দ উদ্দীপনার মধ্য দিয়েই কেউ কেউ নির্বাচনে অংশগ্রহণ করি আবার আমাদের মধ্যে কেউ কেউ ভোটাধিকার প্রয়োগ করি। তবে এবছর একটি পদে নির্বাচন প্রতিদ্বন্দিতা হওয়ায় নির্বাচনের তেমন কোন উৎসব মুখর হয়নি।
জেলা আইনজীবী সহকারী সমিতির সভাপতি মোঃ জোবায়ের মাহমুদ জানান, এর আগেও আমি কয়েকবার সমিতির নির্বাচিত সভাপতি হয়েছি। সমিতির সাধারণ ভোটাররা আমাকে ভালোবেসে ভোট দিয়ে সভাপতি বানিয়েছে। আমি এবারেও সিনিয়রদের সম্মতি ও দোয়া নিয়ে নির্বাচনে নেমেছি। তবে আমার প্রতিদ্বন্দ্বী কোন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেনি। আশা করি সামনে সমিতির আরো উন্নয়নের চেষ্টা করব।
এ ব্যাপারে সমিতির প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসাইন জানান, সমিতির নির্বাচনের নিয়ম মাফিক সকল কাজ এগিয়ে নেওয়া হয়েছে। আগামী ২৯ জুন সকাল ৯ টা থেকে ভোটগ্রহণ শুরু হবে, চলবে বিকেল চারটা পর্যন্ত।
নির্বাচনের প্যানেল সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন এবারের নির্বাচনে শুধুমাত্র সাধারণ সম্পাদক পদে দুটি প্যানেল অংশগ্রহণ করেছেন। এতে অংশগ্রহণ করেছেন আইনজীবী সহকারী ইমরান মোল্লা ও মোহাম্মদ সেকান্দর আলী। অন্যান্য ১৬ টি পদে প্রতিদ্বন্দ্বি না থাকায় তাদেরকে নির্বাচনের ফলাফলের দিন বিজয়ী ঘোষনা করা হবে।
Leave a Reply