সিরাজদিখানে গাঁজা সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড
আরিফ হোসেন হারিছ-
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার পশ্চিম রাজদিয়া এলাকায় গাঁজা সেবনকালে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার ভুমি সিনথিয়া হোসেন।
বুধবার (২৪ জুন) সকাল ১০টা ৩০ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলার পশ্চিম রাজদিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গাঁজা সেবনের সময় আলআমিন (৩২) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে পুলিশ।
আটক আলআমিন উপজেলার ইছাপুরা ইউনিয়নের পশ্চিম রাজদিয়া দেওয়ানবাড়ি এলাকার বাসিন্দা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন সিরাজদিখান থানার এসআই সাজ্জাদ হোসেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত অভিযুক্ত আলআমিনকে দোষী সাব্যস্ত করে ১০০ টাকা অর্থদণ্ড এবং ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply