1. shamimjugbd@gmail.com : News Room : News Room
  2. munna.janata@gmail.com : News Room : News Room
  3. news@munnadhaly.com : subeditor :
  4. jadusoftbd@gmail.com : Munna Dhaly : Munna Dhaly
শিশুকে হোটেলে ধর্ষণচেষ্টা ,হোটেল পুড়িয়ে দিলো বিক্ষুব্ধ জনতা - বিক্রমপুর চিত্র
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
১০ হাজার অবৈধ’ অভিবাসীকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবী ভারতের লিবিয়া থেকে ফিরলো ১৭০ বাংলাদেশি শিশুকে হোটেলে ধর্ষণচেষ্টা ,হোটেল পুড়িয়ে দিলো বিক্ষুব্ধ জনতা টঙ্গীবাড়ী থানা পুলিশের অভিযানে ৩ জন গ্রেফতার প্রশাসনের হস্তক্ষেপে মিটলো বিরোধ লৌহজংয়ে রাস্তা হলো উন্মুক্ত সিরাজদিখানে গাঁজা সেবনের দায়ে  যুবকের ৬ মাসের কারাদণ্ড সিরাজদিখানে ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন  মুন্সীগঞ্জে হত্যা-অস্ত্র-বিস্ফোরকসহ ১৪ মামলার পলাতক আসামি  গ্রেফতার দ্বিতীয় শ্রেনীর ছাত্রীকে ধর্ষণের পর হত্যা যুবক গ্রেপ্তার মুন্সীগঞ্জে মাদ্রাসাছাত্রকে গলা কেটে হত্যা চেষ্টার কথা আদালতে স্বীকার সেই করলো শিক্ষক

শিশুকে হোটেলে ধর্ষণচেষ্টা ,হোটেল পুড়িয়ে দিলো বিক্ষুব্ধ জনতা

  • আপডেট টাইম : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১৫ টাইম ভিউ

শিশুকে হোটেলে ধর্ষণচেষ্টা ,হোটেল পুড়িয়ে দিলো বিক্ষুব্ধ জনতা

নিজস্ব প্রতিনিধি- গাইবান্ধায় একটি হোটেলে ছয় বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ওই হোটেলটি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। সেখান থেকে আমির উদ্দিন নামের অভিযুক্ত এক কর্মচারীকে উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৪) দুপুরে সদর উপজেলর খোলাহাটি ইউনিয়নের ভেড়ামারা ব্রিজ-সংলগ্ন (বাধ সংলগ্ন নদীর তীর) অবস্থিত ‘জাফলং রেস্টুরেন্ট’ এ ঘটনা ঘটে।

গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম বিষয়টি ঢাকাপোস্টকে নিশ্চিত করেছেন।

পুলিশ হেফাজতে থাকা অভিযুক্ত আমির উদ্দিন (৪০) সদর উপজেলার দাঁড়িয়াপুর এলাকার জয়নাল আবেদিনের ছেলে। তিনি ‘জাফলং রেস্টুরেন্টের কর্মচারী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন থেকেই ওই হোটেলে অনৈতিক কর্মকাণ্ড হয়ে আসছিল। বুধবার দুপুরে স্থানীয় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করে ওই হোটেলটির এক কর্মচারী। বিষয়টি জানতে পেরে শতাধিক স্থানীয় বিক্ষুদ্ধ জনতা ওই হোটেলে ব্যাপক ভাঙচুর চালিয়ে আগুন দেয়।

অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম  বলেন, ছয়-সাত বছরের একটি শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্থানীয় বিক্ষুব্ধ জনতা হোটেলটি আগুনে পুড়িয়ে দেয়। এ সময় আমির উদ্দিন নামের এক কর্মচারীকে পুলিশ জনতার হাত থেকে উদ্ধার করে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। যদি তার বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, একইসঙ্গে স্থানীয় বাসিন্দাদের অন্যান্য অভিযোগের বিষয়গুলোও ক্ষতিয়ে দেখছে পুলিশ।

গাইবান্ধা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার (এসও) রিফাত আল মামুন বলেন, স্থানীয় লোকজন খবর দিলে আমরা তাৎক্ষণিক রওনা হই। কিন্তু উত্তেজিত জনতার বাধায় আমরা পৌঁছাতে পারিনি। বাধ্য হয়ে ফিরে আসতে হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক: শহীদ-ই-হাসান তুহিন

সম্পাদক: এডভোকেট ব.ম শামীম

বার্তা ও বানিজ্যিক কার্যালয়: বাগমামুদালীপাড়া, বঙ্গবন্ধু সড়ক, মুন্সীগঞ্জ-১৫০০। আঞ্চলিক কার্যালয় টঙ্গিবাড়ী থানার গেটের বিপরীতে । সম্পাদক কতৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল প্রধান গলি ঢাকা থেকে মুদ্রিত।

© র্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews