প্রশাসনের হস্তক্ষেপে মিটলো বিরোধ লৌহজংয়ে রাস্তা হলো উন্মুক্ত
লৌহজং প্রতিনিধি-
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা কনকসার ইউনিয়ন মশদগাঁও গ্রামে দীর্ঘদিন চলছিল দুই প্রতিবেশীর দ্বন্দ্ব । সেই দ্বন্দ্বের জেরে এক প্রতিবেশীর পায়ে হাঁটা রাস্তা বন্ধ করে দেয় অপর প্রতিবেশী। কাটা তারের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়া হয় রাস্তা। পরে লৌহজং উপজেলা সহকারী কমিশনার ভূমি এর হস্তক্ষেপ বন্ধ রাস্তা চলাচলের জন্য খুলে দেওয়া হয়ে। এছাড়া উভয়ের বিরোধ মীমাংসা করা হয়েছে।
বুধবার ( ২৪ জুন) সকালে এই বিষয় নিশ্চিত করেছেন লৌহজং উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ এরফানুর রহমান।
জানা যায়, ওই গ্রামের দুই প্রতিবেশী তোতা মিয়া ও আসমত আলী দেওয়ান বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ জেরে পায়ে হাঁটা রাস্তায় কাটা তারের বেড়া দিয়ে বন্ধ করে দেয়া হয়। বিষয় লিখিত আবেদন পাওয়ার পর উপজেলা এসিল্যান্ডে ঘটনা স্থলে উভয়ের পক্ষের সাথে আলোচনা করে চলাচলের বন্ধ রাস্তা খুলে দেন এবং উভয়ের বিরোধ মীমাংসা করে দিয়েছেন।
Leave a Reply