নিজস্ব প্রতিনিধি- মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া এলাকার পদ্মা নদীতে ২৩ গরুসহ ট্রলারডুবীর ঘটনায় নিখোঁজ গরু ব্যবসায়ী আইয়ুব মিয়ার ২২ ঘন্টায়ও সন্ধান মেলেনি। নিখোঁজ আইয়ুব ফরিদপুর জেলার চরভদ্রাসন এলাকার বাসিন্দা বলে জানাগেছে।
মাওয়া নৌপুলিশের ইনচার্জ মো. ইলিয়াস মঙ্গলবার (২৬মে) দুপুর ১২টার দিকে ঢাকা পোস্টকে বলেন, কাল বৈশাখী ঝড়ে কারণে ট্রলারটি মাঝনদীতে ডুবে যায়। দুর্ঘটনার পর অনেকে সাঁতরে ও স্থানীয়দের সহায়তায় তীরে উঠতে সক্ষম হলেও আইয়ুব মিয়া নিখোঁজ হন। তার সন্ধান চলছে।
এর আগে সোমবার (২৫ মে) দুপুর আড়াইটার দিকে পদ্মা নদীতে বৈরী আবহাওয়ার কবলে পড়ে একটি গরু বোঝাই ট্রলার ডুবির ঘটনা ঘটে। এতে ট্রলারে থাকা ২০ জনের মধ্যে ১৯ জন সাঁতরে তীরে উঠতে পারলেও আইয়ুব মিয়া (৪৫) নামের ওই ব্যক্তি নিখোঁজ রয়েছেন।
এছাড়া ট্রলারে থাকা ২৮টি গরুর মধ্যে ৫টি জীবিত উদ্ধার করা হলেও বাকি ২৩টি গরু স্রোতে ভেসে গেছে এবং গরুগুলোর সন্ধান এখনো মেলেনি বলে জানান নৌ পুলিশ।
উল্লেখ্য সোমবার (২৫ মে) দুপুর আড়াইটার দিকে ফরিদপুরের চরভদ্রাসন থেকে কেরানীগঞ্জ যাওয়ার পথে পদ্মা নদীর মাঝখানে পদ্মা সেতুর ১৫ নম্বর পিলার বরাবর এ দুর্ঘটনা ঘটে। নদীতে তীব্র স্রোত এবং আবহাওয়া প্রতিকূলে থাকায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করতে পারেনি। আবহাওয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে নিখোঁজ ব্যক্তির সন্ধানে উদ্ধার কাজ শুরু করা হলেও নিখোজ ব্যাক্তি ও গরুগুলোর সন্ধান মেলেনি।
অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।
Leave a Reply