সিরাজদিখানে আছিয়া হ*ত্যা মামলা দ্রুত চার্জশীট দাখিলে তৎপর পুলিশ
সিরাজদিখান প্রতিনিধি- মুন্সীগঞ্জের সিরাজদিখানে আছিয়া হত্যা মামলার তদন্তের অগ্রগতি প্রায় শেষ পর্যায়ে। উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দি মদিনা পাড়া গ্রামে গত ১৬ মে ১০ বছরের শিশু আছিয়াকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে তার সৎ মামা রাজা মিয়া। পুলিশের তৎপরতায় ঘটনার পর পরই আসামীকে গ্রেফতার হয়।
আছিয়া ছিল চর খাসকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী। ঘটনার পরে রাজা মিয়া প্রথমে পুলিশের কাছে ধর্ষন করে হত্যার বিষয়টি স্বীকার করে পরে আদালতে দোষ স্বীকার করে স্বীকারোক্তি মুলক জবনবন্দি দেয়। এতে আছিয়া হত্যার মূল রহস্য উদঘাটন করতে সক্ষম হয় পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায়,নিহত আছিয়ার মামলার এজাহার নামীয় মূল আসামী রাজা মিয়াকে গ্রেফতার করেন।ময়না তদন্ত রিপোর্ট এর জন্য লাশ মগে প্রেরণ করা হয়েছে।গ্রেফতারকৃত আসামীর জবানবন্দি কা:বি:১৬৪ ধারা মোতাবেক বিজ্ঞ আদালতে লিপিবদ্ধ করা আছে, আসামীর ডিএনএ পরীক্ষা করানোর জন্য আদালত থেকে অনুমতি নেওয়া আছে, আরো কিছু আলামত জব্দ করা আছে, ভিকটিমের যোনীপথে আসামীর ডিএনএ আছে কি না তা সংগ্রহ করা আছে, ঈদের বন্ধের পর ডিএনএ ল্যাব খোলার পরে আসামী ও জব্দ করা আলামত এর ডিএনএ করানো হবে। পরিশেষে ময়নতদন্ত রিপোর্ট এবং সকল ডিএনএ পরীক্ষার রিপোর্ট পাওয়ার পরে অতি দ্রুত বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করা হবে।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল হান্নান জানান, আছিয়া হত্যা মামলার তদন্তের অগ্রগতি প্রায় শেষ পর্যায়ে। ডিএনএ ও ময়নাতদন্তের রিপোর্ট আসলেই দ্রুত বিজ্ঞ আদালতে চার্জশিট দেওয়া হবে।
Leave a Reply