টঙ্গিবাড়ীতে প্রবাসী স্ত্রীর সাথে কথা কাটাকাটি ,ছেলে-মেয়েদের মায়ের ঘরে পাঠিয়ে গলায় ফাসঁ দিলো যুবক
টঙ্গিবাড়ী প্রতিনিধি- মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে গলায় ফাঁস দিয়ে ইসরাফিল বেপারী (৩৬) নামে এক যুবক মারা গেছেন। শনিবার ( ৩০ মে) রাতে উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের উত্তর পাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ইসরাফিল বেপারী টঙ্গিবাড়ী উপজেলার উত্তর পাইকপাড়া বাদ্যকর বাড়ী এলাকার মৃত শফি আলমের ছেলে। তার স্ত্রী ঈশিতা বেগম কাতার প্রবাসী। নিহত তার ছেলে-মেয়েদের নিয়ে বাড়িতে থাকতেন এবং সে মাদক সেবী ছিলো বলে পুলিশ সুত্রে জানাগেছে। পরিবারের সদস্যরা জানান, ঘটনার দিন রাত ৯টার দিকে ইসরাফিল তার কাতার প্রবাসী স্ত্রীর সাথে মোবাইলে কথা কাটাকাটি হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে ইস্রারাফিল তার ছেলে-মেয়েকে তার মায়ের ঘরে পাঠিয়ে দিয়ে গলায় ফাস দিয়ে আত্নহত্যা করে। ঘরের জানালা ভেঙে ভেতরে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্থাণীয়রা।
পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোসনা করেন।
Leave a Reply