টঙ্গীবাড়িতে ট্রাক চাপায় কিশোর নিহত, চালককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ
টঙ্গিবাড়ী প্রতিনিধি-
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে ট্রাক চাপায় সিয়াম হাওলাদার ১৩ নামে এক কিশোর ঘটনাস্থলেই মারা গেছে। রবিবার( ৩১ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আউটশাহী ইউনিয়নের বলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিয়াম বলই গ্রামের মৃত অলি হাওলাদারের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় সিয়াম বাড়ির পাশে বলই-আড়িয়ল পাঁকা রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এসময় ঢাকা মেট্রো-ট ২-৫৬৭ নম্বরের একটি আলুবোঝাই ট্রাক আড়িয়ল দিক থেকে দ্রুত গতিতে এসে তাকে চাপা দেয়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ঘাতক ট্রাক ও চালককে আটক করে। আটকৃত চালক মো. রমজান ২৯, পিতা কদ্দুস বেপারী, গ্রামের বাড়ি টংগিবাড়ীর আব্দুল্লাহপুর।
খবর পেয়ে টংগিবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ ও ঘাতক ট্রাক উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
টংগিবাড়ী থানার ওসি মনিরুল হক ডাবলু বলেন, এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে। আটকৃত চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।
Leave a Reply