1. shamimjugbd@gmail.com : News Room : News Room
  2. munna.janata@gmail.com : News Room : News Room
  3. news@munnadhaly.com : subeditor :
  4. jadusoftbd@gmail.com : Munna Dhaly : Munna Dhaly
মুন্সীগঞ্জে গনধ*র্ষণের পর গৃহবধূকে হ-ত্যা, আদালতে স্বীকার করলো ৪ জন  - বিক্রমপুর চিত্র
রবিবার, ৩১ মে ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে গনধ*র্ষণের পর গৃহবধূকে হ-ত্যা, আদালতে স্বীকার করলো ৪ জন  টঙ্গীবাড়িতে  ট্রাক চাপায় কিশোর নিহত, চালককে গণধোলাই  দিয়ে পুলিশে সোপর্দ  মুন্সীগঞ্জে গণধর্ষণের পর হত্যা করে গৃহবধূকে ফেলে দেয়া হয় নদীতে, গ্রেপ্তার ৪ টঙ্গিবাড়ীতে প্রবাসী স্ত্রীর সাথে কথা কাটাকাটি ,ছেলে-মেয়েদের মায়ের ঘরে পাঠিয়ে গলায় ফাসঁ দিলো যুবক ঈদ শেষে পদ্মা সেতু হয়ে নিবিঘ্নে কর্মস্থলে ফিরছে মানুষ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেফতার মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে পর্যটকদের উপচে পড়া ভিড়  মুন্সীগঞ্জে বিয়ের প্রলোভনে ১৪ বছরের কিশোরীকে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত আটক পকেটে জাতীয় পরিচয় পত্র পেয়ে পরিচয় মিললো নিখোঁজ মেহেদির সিরাজদিখানে আছিয়া হ*ত্যা মামলা দ্রুত চার্জশীট দাখিলে তৎপর পুলিশ

মুন্সীগঞ্জে গনধ*র্ষণের পর গৃহবধূকে হ-ত্যা, আদালতে স্বীকার করলো ৪ জন 

  • আপডেট টাইম : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৯ টাইম ভিউ

মুন্সীগঞ্জে গনধ*র্ষণের পর গৃহবধূকে হ-ত্যা, আদালতে স্বীকার করলো ৪ জন

মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের গজারিয়ায় এক তরুণী গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেওয়ার ঘটনায় মাত্র ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় গ্রেফতার চার আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি।

 

রোববার সন্ধ্যা ৭টায় মুন্সীগঞ্জ পিবিআই কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন পিবিআই কর্মকর্তারা।

 

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৯ মে গজারিয়া নৌ পুলিশ ফুলদী নদী থেকে এক অজ্ঞাতনামা তরুণীর মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে পিবিআইয়ের ক্রাইমসিন টিম ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। মরদেহ পচে যাওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব না হলেও তথ্যপ্রযুক্তি ও গোপন সূত্রের সহায়তায় নিহতের পরিচয় নিশ্চিত করা হয়।

নিহত হালিমা আক্তার (১৯) গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের জামালদী এলাকার বাসিন্দা।

 

এ ঘটনায় নিহতের বোন হোসনেয়ারা আক্তার বৃষ্টি বাদী হয়ে গজারিয়া থানায় হত্যা মামলা দায়ের করলে পিবিআই স্বপ্রণোদিত হয়ে মামলার তদন্তভার গ্রহণ করে।

 

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, তদন্তে আবু কালাম (৪৮), জামাল হোসেন (৪৪), আলামিন প্রধান (৫০) ও রাসেল মিয়া (৪৪)-কে শনাক্ত করে গ্রেফতার করা হয়। পরে তাদের আদালতে সোপর্দ করা হলে তারা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

পিবিআইয়ের তদন্তে উঠে এসেছে, নিহত হালিমা আক্তারের কাছে আবু কালামের প্রায় ২৫ হাজার টাকা এবং রাসেলের কাছে ১০ হাজার টাকা পাওনা ছিল। এছাড়া আসামি জামালের সঙ্গে ভিকটিমের ব্যক্তিগত সম্পর্ক ছিল। বিষয়টি অন্যদের কাছে প্রকাশ পেলে সামাজিকভাবে মানহানি হতে পারে এমন আশঙ্কা থেকেই তাকে হত্যার পরিকল্পনা করা হয়।

 

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, ঘটনার প্রায় ১৫ দিন আগে চার আসামি মিলে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী গত ২৬ মে সন্ধ্যার পর কৌশলে হালিমাকে বড় ভাটেরচর এলাকার নদীর পাড়ে ডেকে নেওয়া হয়। পরে নৌকাযোগে নদীর ওপারে একটি ভুট্টাক্ষেতে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের পর গলায় পোশাক পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। এরপর মরদেহ গুম করার উদ্দেশ্যে নদীতে ফেলে দেওয়া হয়।

পিবিআই মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার আছমা আরা জাহানের তত্ত্বাবধানে পরিচালিত তদন্তে এসব তথ্য পাওয়া গেছে বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।

 

পিবিআই জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং ঘটনার সঙ্গে অন্য কোনো ব্যক্তি জড়িত আছে কি না, সে বিষয়েও অনুসন্ধান চলছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক: শহীদ-ই-হাসান তুহিন

সম্পাদক: এডভোকেট ব.ম শামীম

বার্তা ও বানিজ্যিক কার্যালয়: বাগমামুদালীপাড়া, বঙ্গবন্ধু সড়ক, মুন্সীগঞ্জ-১৫০০। আঞ্চলিক কার্যালয় টঙ্গিবাড়ী থানার গেটের বিপরীতে । সম্পাদক কতৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল প্রধান গলি ঢাকা থেকে মুদ্রিত।

© র্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews