মুন্সীগঞ্জ হতে স্বামী সন্তানদের নিয়ে এয়ারপোর্টে যাওয়ার পথে প্রাণ গেল মমতাজের, আহত ১০
নিজস্ব প্রতিনিধি- সড়ক দুর্ঘটনায় নিহত মমতাজের স্বামী মোঃ লিটন এর দুবাই যাওয়ার ফ্লাইট ছিল সন্ধ্যা ৭ টায়। লিটন দীর্ঘদিন যাবত দুবাই প্রবাসী। দুমাস আগে ছুটিতে বাড়িতে ফিরছিল সে। আজ হরযত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে ফেরার কথা ছিল দুবাইতে।
লিটন মুন্সীগঞ্জ সদর উপজেলার নাহাপাড়া গ্রামের বাসিন্দা।
দুবাই যাওয়ার জন্য মঙ্গলবার(১৬ জুন) বেলা১১ টার দিকে সদর উপজেলার নাহাপারা গ্রামের বাড়ি হতে বের হয় সেসহ তার পরিবারের ১০ জন। একটি মাইক্রোবাস ভাড়া নিয়ে যাচ্ছিলেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পথে।
মঙ্গলবার (১৬ জুন) দুপুর আনুমানিক ১২টার দিকে সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর বউবাজার এলাকায় তাদের মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে আহত হন লিটনের স্ত্রী মমতাজ বেগম সহ আরো ১০ জন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলার ইছাপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আহতরা হল মমতাজের স্বামী লিটন(৪০) ফারজানা(১৭), ফাতেমা (১০) তুহাদ(১২),অহনা(১৫) আলেয়া,ফরিদা,রাজিয়া,
ঊষা, ও ড্রাইভার হাসান (২৫)। এদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুত্বর হয় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এপারে স্থানীয় বজ্রযোগিনী ইউনিয়ন ইউপি সদস্য আনোয়ার হোসেন ইমরান বলেন, আহতদের মধ্যে লিটনের দুই মেয়ে এক ছেলে ভাতিজা ভাতিজি মা ও অন্যান্য স্বজনরা রয়েছে। এর মধ্যে লিটনের মা
আলেয়া বেগম ও ভাইয়ের স্ত্রী ফরিদা বেগমের অবস্থা আশঙ্কাজনক।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দুপুর ১২টা ৩৫ মিনিটে মুন্সীগঞ্জ থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক প্রবাসীকে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যাত্রাকালে সিরাজদিখান উপজেলার কুসুমপুর বউবাজার এলাকায় একটি নোয়া মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে যায়।
সংবাদ পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। দুর্ঘটনায় মমতাজ বেগম (৩৫) ঘটনাস্থলেই নিহত হন এবং ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরবর্তীতে আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, খবর পেয়ে সিরাজদিখান থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।#
Leave a Reply