1. shamimjugbd@gmail.com : News Room : News Room
  2. munna.janata@gmail.com : News Room : News Room
  3. news@munnadhaly.com : subeditor :
  4. jadusoftbd@gmail.com : Munna Dhaly : Munna Dhaly
 স্বপ্নে বলেছেন বেঁচে আছেন মৃত্যূর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা - বিক্রমপুর চিত্র
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গিবাড়ীতে  ৪ বোতল বিদেশি মদসহ যুবক গ্রেফতার  স্বপ্নে বলেছেন বেঁচে আছেন মৃত্যূর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা মুন্সীগঞ্জে আবাসন প্রকল্পের সাইনবোর্ড অপসারণ মুন্সীগঞ্জে নোংরা পরিবেশে মোরগ পোলাও, তেহারি তৈরি,হাজী দম বিরিয়ানিকে ১৫ হাজার টাকা জড়িমানা মুন্সীগঞ্জে প্রবাসীর স্ত্রীর পরে মারা গেলেন মা, শাশুড়ির অবস্থা আশঙ্কাজনক  মুন্সিগঞ্জে ভাইয়ের বিয়ের মার্কেট করতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় বোনের মৃ*ত্যূ স্ত্রীর পরকীয়া দেখে ফেলায় স্বামীকে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে হত্যার অভিযোগ মুন্সীগঞ্জে সাবান দিয়ে হাত ধোয়া ছাড়াই তৈরী হচ্ছিল বেকারি পণ্য ১০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জ হতে স্বামী সন্তানদের নিয়ে এয়ারপোর্টে যাওয়ার পথে প্রাণ গেল মমতাজের, আহত ১০   টিকটক করায় স্ত্রীকে হত্যা করে, আত্মহত্যা সাজাতে মরদেহ ঝুলিয়ে রাখেন স্বামী

 স্বপ্নে বলেছেন বেঁচে আছেন মৃত্যূর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা

  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ২৫ টাইম ভিউ

 স্বপ্নে বলেছেন বেঁচে আছেন মৃত্যূর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা

নিজস্ব প্রতিনিধি-

ভোলা সদর উপজেলায় মৃত্যুর ১৮ দিনের মাথায় মরিয়ম নামে এক তরুণীর কবর খুঁড়ে মরদেহ কোন অবস্থায় আছে তা দেখেছেন স্বজনরা। তাদের বিশ্বাস ছিল কবরে ওই তরুণী বেঁচে আছেন! যা নিয়ে স্থানীয় লোকজনের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চর রমেশ গ্রামের হোসেন লাহারি বাড়িতে এ ঘটনা ঘটে।

মরিয়ম ওই বাড়ির বাসিন্দা দিনমজুর খলিল লাহারি ও গৃহিনী তাসনুর বেগমের সাত ছেলে-মেয়ের মধ্যে দ্বিতীয় সন্তান ছিলেন।

সরেজমিন গিয়ে জানা যায়, মরিয়ম বাবার সংসারের অভাব দূর করতে গত কয়েক বছর আগে পাড়ি জমান চট্রগ্রামে এবং সেখানেই তিনি একটি গার্মেন্টসে পোশাক শ্রমিক হিসেবে কাজ করতেন। গত ২৬ মে ঈদুল আজহার ছুটিতে বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়েন। এরপর তার পরিবার বাড়িতে রেখে চিকিৎসা শুরু করেন।

চিকিৎসা চলাকালে ২৮ মে ভোরে ঈদের দিন ঘরেই মৃত্যুবরণ করেন মরিয়ম। এরপর ঈদের নামাজ শেষে বাড়ির সামনের মসজিদ প্রাঙ্গণে জানাজা পড়ানো হয় এবং পুকুর পাড়ের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

দাফনের কয়েকদিন পেরিয়ে যাওয়ার পর কবরটি থেকে সুগন্ধি বের হচ্ছে বলে একটি গুজব ছড়িয়ে পড়ে। এরপর থেকে এলাকায় বিষয়টি নিয়ে আলোচনা হতে থাকে। কবরটি দেখতে প্রতিদিন ভিড় জমাতে শুরু করেন উৎসুক জনতা।

স্থানীয় পাঞ্জেগানা মসজিদের ইমাম আবুল কাশেম জানান, আমি মরিয়মের জানাজা নামাজ পড়িয়েছি। সম্প্রতি স্বজনরা জানিয়েছিল মরিয়ম তার একমাত্র ভাই হাসান ও ছোট বোনকে স্বপ্নে জানিয়েছেন যে তিনি কবরের মধ্যে জীবিত আছেন এবং তাকে জীবিত দাফন করা হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় অন্যান্য আলেমদেরকে পরিবার অবহিত করলে তারা জানান ‘এটি অবাস্তব’।

অন্যদিকে কবর থেকে সুগন্ধি বের হওয়ার ব্যাপারে জানানোর পর তারা কবরটির ওপর পুনরায় মাটি দেওয়ার পরামর্শ দিলে স্বজনরা মাটি দেন।

কিন্তু মঙ্গলবার বিকেলে স্বজনরা সবকিছু উপেক্ষা করে প্রায় ৩০০-৪০০ মানুষের উপস্থিতিতে কবরটি খুঁড়েন এবং দেখেন কবরের ভেতরে থাকা মরিয়মের মরদেহটিতে পচন ধরেছে। পরে পুনরায় কবরটিকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হয়।

প্রতিবেশী মো. লোকমান লাহারি বলেন, প্রায় ৬-৭ বছর ধরে চট্রগ্রামে গার্মেন্টসে কাজ করত মরিয়ম। কুরবানির ঈদে বাড়িতে এসেছিল। যেহেতু তারা আমাদের প্রতিবেশী এবং পাশের ঘরে থাকে সে সুবাদে জানতে পেরেছি মারা যাওয়ার দুই দিন আগে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে তার বাবা-মা ডাক্তার দেখিয়েছিল। ঈদের দিন ভোর আনুমানিক ৪টার দিকে হঠাৎ মরিয়মের স্বজনদের কান্না শুনে তাদের ঘরে গিয়ে দেখি মরিয়ম অজ্ঞানের মতো অবস্থায় পড়ে রয়েছে। এর কিছুক্ষণ পর ফের কান্নার শব্দ শুনে গিয়ে দেখি মরিয়ম মারা গেছে। পরে ঈদের নামাজের পর তাকে দাফন করা হয়েছে।

পুনরায় কবর খোঁড়ার কাজে সহযোগিতা করা স্থানীয় বাসিন্দা মো.কালু বলেন, মরিয়মের স্বজনরা তার কবর খুঁড়েছেন। তিনি বেঁচে আছেন কি না বিষয়টি দেখতে। আমিও তাদেরকে সহযোগিতা করেছি। কবর খোঁড়ার পর স্বজনরা দেখেছেন সে মৃত অবস্থায় রয়েছে। কবরের ভেতর থেকে কোনো সুগন্ধি আমি পাইনি।

এদিকে দাফনের ১৮ দিনের মাথায় কবর খোঁড়ার ঘটনাটি জানাজানির পর কবরটি দেখতে আসা বিভিন্ন গ্রামের বাসিন্দারা বলেন, আমরা শুনেছি সে নাকি কবরের মধ্যে জীবিত আছে এবং তার কবর থেকে সুগন্ধি বের হচ্ছে। এটা ভেবে তার স্বজনরা কবর খুঁড়েছে। বিষয়টি দেখতে কবরের কাছে এসে জানলাম সে কবরের মধ্যে জীবিত না এবং কবর থেকে সুগন্ধিও আসছে না। আমাদের গ্রামে এরকম ঘটনা এর আগে ঘটেনি।

তার বাড়িতে যাওয়ার পর শোকাহত পরিবারের সদস্যরা সরাসরি কথা বলতে রাজি না হলেও জানিয়েছেন, ‘সন্দেহ দূর করার জন্য মরিয়মের কবর খোঁড়া হয়েছিল। এখন সন্দেহ দূর হয়েছে’।

এ বিষয়ে ভোলা সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনিরুল ইসলাম  বলেন, মরিয়মের স্বজনরা থানায় এসে জানিয়েছিল তার কবর থেকে সুগন্ধি বের হচ্ছে এবং তারা স্বপ্নে দেখেছেন সে কবরের মধ্যে জীবিত আছে। আমি তাদেরকে বলেছি- যদি আপনারা কবর খুঁড়ে দেখতে চান তাহলে আদালতের অনুমতি নিতে হবে। আজকে কবর খোঁড়ার বিষয়টি আমি অবগত নই।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক: শহীদ-ই-হাসান তুহিন

সম্পাদক: এডভোকেট ব.ম শামীম

বার্তা ও বানিজ্যিক কার্যালয়: বাগমামুদালীপাড়া, বঙ্গবন্ধু সড়ক, মুন্সীগঞ্জ-১৫০০। আঞ্চলিক কার্যালয় টঙ্গিবাড়ী থানার গেটের বিপরীতে । সম্পাদক কতৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল প্রধান গলি ঢাকা থেকে মুদ্রিত।

© র্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews