1. shamimjugbd@gmail.com : News Room : News Room
  2. munna.janata@gmail.com : News Room : News Room
  3. news@munnadhaly.com : subeditor :
  4. jadusoftbd@gmail.com : Munna Dhaly : Munna Dhaly
টঙ্গিবাড়ীতে  ৪ বোতল বিদেশি মদসহ যুবক গ্রেফতার - বিক্রমপুর চিত্র
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গিবাড়ীতে  ৪ বোতল বিদেশি মদসহ যুবক গ্রেফতার  স্বপ্নে বলেছেন বেঁচে আছেন মৃত্যূর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা মুন্সীগঞ্জে আবাসন প্রকল্পের সাইনবোর্ড অপসারণ মুন্সীগঞ্জে নোংরা পরিবেশে মোরগ পোলাও, তেহারি তৈরি,হাজী দম বিরিয়ানিকে ১৫ হাজার টাকা জড়িমানা মুন্সীগঞ্জে প্রবাসীর স্ত্রীর পরে মারা গেলেন মা, শাশুড়ির অবস্থা আশঙ্কাজনক  মুন্সিগঞ্জে ভাইয়ের বিয়ের মার্কেট করতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় বোনের মৃ*ত্যূ স্ত্রীর পরকীয়া দেখে ফেলায় স্বামীকে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে হত্যার অভিযোগ মুন্সীগঞ্জে সাবান দিয়ে হাত ধোয়া ছাড়াই তৈরী হচ্ছিল বেকারি পণ্য ১০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জ হতে স্বামী সন্তানদের নিয়ে এয়ারপোর্টে যাওয়ার পথে প্রাণ গেল মমতাজের, আহত ১০   টিকটক করায় স্ত্রীকে হত্যা করে, আত্মহত্যা সাজাতে মরদেহ ঝুলিয়ে রাখেন স্বামী

টঙ্গিবাড়ীতে  ৪ বোতল বিদেশি মদসহ যুবক গ্রেফতার

  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ১১ টাইম ভিউ

টঙ্গিবাড়ীতে  ৪ বোতল বিদেশি মদসহ যুবক গ্রেফতার

টঙ্গিবাড়ী প্রতিনিধি-

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় ৪ বোতল বিদেশি মদসহ মো. সাদমান আমিন তাসিন নামে ৩৫ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।

জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় মুন্সীগঞ্জ জেলায় মাদকবিরোধী অভিযান চলাকালে বুধবার ( ১৭ জুন) বিকেল ৩টা ৫০ মিনিটে এ অভিযান পরিচালিত হয়।

জেলা গোয়েন্দা শাখা ডিবির এসআই রাশেদ মুন্সী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ টঙ্গিবাড়ী থানাধীন নশংকর এলাকার নিজাম উদ্দিন খানের বসতঘরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান। এ সময় ঘরের ভেতর থেকে ৪ বোতল বিদেশি মদসহ গ্রেফতার করা হয় মো. সাদমান আমিন তাসিনকে।

গ্রেফতারকৃতের বাড়ি চট্টগ্রাম জেলার পাঁচলাইশ থানার কাতালগঞ্জ সিভিও হাউজ হাটহাজারী। তিনি বর্তমানে টঙ্গিবাড়ী থানার দক্ষিণ নশংকর এলাকায় হুমায়ন কবির খানের বাড়িতে বসবাস করছিলেন। পিতার নাম মৃত মো. আমিন।

জেলা পুলিশ জানায়, গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়া চলছে।

মুন্সীগঞ্জ জেলাকে মাদকমুক্ত রাখতে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে বলে মিডিয়া সেল থেকে জানানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক: শহীদ-ই-হাসান তুহিন

সম্পাদক: এডভোকেট ব.ম শামীম

বার্তা ও বানিজ্যিক কার্যালয়: বাগমামুদালীপাড়া, বঙ্গবন্ধু সড়ক, মুন্সীগঞ্জ-১৫০০। আঞ্চলিক কার্যালয় টঙ্গিবাড়ী থানার গেটের বিপরীতে । সম্পাদক কতৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল প্রধান গলি ঢাকা থেকে মুদ্রিত।

© র্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews