1. shamimjugbd@gmail.com : News Room : News Room
  2. munna.janata@gmail.com : News Room : News Room
  3. news@munnadhaly.com : subeditor :
  4. jadusoftbd@gmail.com : Munna Dhaly : Munna Dhaly
মুন্সীগঞ্জে ব্যাবসায়ীকে ঘর থেকে ডেকে উঠানে এনে কুপিয়ে হত্যা, মটরসাইকেলে আগুন - বিক্রমপুর চিত্র
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে ব্যাবসায়ীকে ঘর থেকে ডেকে উঠানে এনে কুপিয়ে হত্যা, মটরসাইকেলে আগুন টঙ্গিবাড়ীতে  ৪ বোতল বিদেশি মদসহ যুবক গ্রেফতার  স্বপ্নে বলেছেন বেঁচে আছেন মৃত্যূর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা মুন্সীগঞ্জে আবাসন প্রকল্পের সাইনবোর্ড অপসারণ মুন্সীগঞ্জে নোংরা পরিবেশে মোরগ পোলাও, তেহারি তৈরি,হাজী দম বিরিয়ানিকে ১৫ হাজার টাকা জড়িমানা মুন্সীগঞ্জে প্রবাসীর স্ত্রীর পরে মারা গেলেন মা, শাশুড়ির অবস্থা আশঙ্কাজনক  মুন্সিগঞ্জে ভাইয়ের বিয়ের মার্কেট করতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় বোনের মৃ*ত্যূ স্ত্রীর পরকীয়া দেখে ফেলায় স্বামীকে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে হত্যার অভিযোগ মুন্সীগঞ্জে সাবান দিয়ে হাত ধোয়া ছাড়াই তৈরী হচ্ছিল বেকারি পণ্য ১০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জ হতে স্বামী সন্তানদের নিয়ে এয়ারপোর্টে যাওয়ার পথে প্রাণ গেল মমতাজের, আহত ১০  

মুন্সীগঞ্জে ব্যাবসায়ীকে ঘর থেকে ডেকে উঠানে এনে কুপিয়ে হত্যা, মটরসাইকেলে আগুন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৬ টাইম ভিউ

মুন্সীগঞ্জে ব্যাবসায়ীকে ঘর থেকে ডেকে উঠানে এনে কুপিয়ে হত্যা, মটরসাইকেলে আগুন

স্বপন বেপারী-

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় সোহেল মুন্সী (৩৯) নামে এক ভাঙারি ব্যবসায়ীকে ঘরের ভেতর থেকে ডেকে নিয়ে উঠানে এনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করার অভিযোগ উঠেছে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে । হত্যাকাণ্ড শেষে দুর্বৃত্তরা নিহতের ব্যবহৃত মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যান।

বুধবার (১৭ জুন)  রাত আনুমানিক ১:৩০ টা থেকে ২:০০ টার মধ্যে উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের কালুরগাঁও গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সোহেল মুন্সী কালুরগাঁও গ্রামের মৃত ইসমাইল মুন্সীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতের খাবার শেষে সোহেল মুন্সী তার বসতবাড়ির উত্তর দুয়ারী ঘরে একাই ঘুমাতে যান। মাত্র কয়েকদিন আগে সন্তান জন্ম হওয়ায় তার স্ত্রী নুপুর বেগম ও মা শেফালি বেগম পাশের অন্য একটি ঘরে ঘুমাচ্ছিলেন।
রাত আনুমানিক ২:০০ টার দিকে বাড়ির উঠানে বিকট শব্দ ও আগুন জ্বলতে দেখে নিহতের মা ও স্ত্রী দ্রুত ঘর থেকে বের হয়ে আসেন। তারা দেখতে পান, উঠানে সোহেলের ব্যবহৃত মোটরসাইকেলটি দাউদাউ করে আগুন  জ্বলছে এবং কিছু দূরে সোহেল মুন্সীর রক্তাক্ত মরদেহ মাটিতে পড়ে আছে।

ধারণা করা হচ্ছে, গভীর রাতে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা সোহেলকে ঘুম থেকে ডেকে ঘর থেকে বের করে বাড়ির উঠানে এনে ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে এবং যাওয়ার সময় মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।

নিহতের মা সেফালী বেগম বলেন, আগুনের শব্দ পেয়ে আমরা বাইরে এসে দেখি সব শেষ। সোহেলের শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন ছিল।
লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বোরহান উল ইসলাম বলেন,  নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। নিহতের মরদেহ মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে। তিনি আরো জানান,এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। নিহতের পরিবার অভিযোগ দায়ের করতে থানায় আসছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক: শহীদ-ই-হাসান তুহিন

সম্পাদক: এডভোকেট ব.ম শামীম

বার্তা ও বানিজ্যিক কার্যালয়: বাগমামুদালীপাড়া, বঙ্গবন্ধু সড়ক, মুন্সীগঞ্জ-১৫০০। আঞ্চলিক কার্যালয় টঙ্গিবাড়ী থানার গেটের বিপরীতে । সম্পাদক কতৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল প্রধান গলি ঢাকা থেকে মুদ্রিত।

© র্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews