1. shamimjugbd@gmail.com : News Room : News Room
  2. munna.janata@gmail.com : News Room : News Room
  3. news@munnadhaly.com : subeditor :
  4. jadusoftbd@gmail.com : Munna Dhaly : Munna Dhaly
টঙ্গিবাড়ীতে ৩১ খামারীর মাঝে বকনা গরু বিতরণ - বিক্রমপুর চিত্র
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে আটক ৩৩ কিশোরসহ ৩৭ জনের জামিন মুন্সীগঞ্জে নিষিদ্ধ সংগঠনের  হয়ে অপরাধ পরিকল্পনার অভিযোগে আটক ৩৩ কিশোরসহ ৩৭ জনের জামিন টঙ্গিবাড়ীতে ৩১ খামারীর মাঝে বকনা গরু বিতরণ মুন্সীগঞ্জের বাসা থেকে চুরিকৃত স্বর্ণ উদ্ধার, নারী গ্রেফতার মুন্সীগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, আসামি গ্রেফতার  ্আজ টঙ্গীবাড়ি উপজেলা হানাদার মুক্ত দিবস লৌহজংয়ে ইয়াবা-গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মূন্সীগঞ্জে গার্মেন্টসে কিশোরীকে নির্যাতনের অভিযোগে মালিকের বিরুদ্ধে মামলা গজারিয়ায় স্কাউটস ভবনের উদ্বোধন: শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম বিতরণ নিজ বাড়িতে যেতে না দেওয়ায় টংগিবাড়ীতে স্বামীর সঙ্গে অভিমান করে গৃহবধূর আত্মহত্যা

টঙ্গিবাড়ীতে ৩১ খামারীর মাঝে বকনা গরু বিতরণ

  • আপডেট টাইম : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ১৪ টাইম ভিউ

টঙ্গিবাড়ীতে ৩১ খামারীর মাঝে বকনা গরু বিতরণ

টঙ্গিবাড়ী প্রতিনিধি-
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে নদীবেষ্টিত চরাঞ্চলে প্রাণিসম্পদ উন্নয়ন ও খামারিদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে সুফলভোগী খামারিদের মাঝে বকনা গরু বিতরণ করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১২ টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজনে উপজেলার ৪ টি ইউনিয়নের মোট ৩১ টি বকনা গরুরবিতরণ করা হয়। উপজেলা প্রানীসম্পদ অধিদপ্তর সুত্রে জানাযায় ঢাকা বিভাগের মোট ৭ টি জেলা মানিকগঞ্জ, ঢাকা, মুন্সীগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর জেলার নদীবেষ্টিত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে রয়েছেন টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আলী আসগর রিপন মল্লিক, প্রকল্প পরিচালক ডা. আব্দুর রহিম এবং মুন্সীগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এম.এ. জলিল।

টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিমা আঞ্জুম সোহানিয়ার সভাপতিত্ব এসময় আরো উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভুমি রেজওয়ানা চৌধুরী,উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা নজরুল ইসলাম খাঁন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

প্রকল্পটির মাধ্যমে চরাঞ্চলের প্রান্তিক ও সুফলভোগী খামারিদের গবাদিপশু পালনে উৎসাহিত করা, প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক: শহীদ-ই-হাসান তুহিন

সম্পাদক: এডভোকেট ব.ম শামীম

বার্তা ও বানিজ্যিক কার্যালয়: বাগমামুদালীপাড়া, বঙ্গবন্ধু সড়ক, মুন্সীগঞ্জ-১৫০০। আঞ্চলিক কার্যালয় টঙ্গিবাড়ী থানার গেটের বিপরীতে । সম্পাদক কতৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল প্রধান গলি ঢাকা থেকে মুদ্রিত।

© র্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews