1. shamimjugbd@gmail.com : News Room : News Room
  2. munna.janata@gmail.com : News Room : News Room
  3. news@munnadhaly.com : subeditor :
  4. jadusoftbd@gmail.com : Munna Dhaly : Munna Dhaly
মুন্সীগঞ্জে আটক ৩৩ কিশোরসহ ৩৭ জনের জামিন - বিক্রমপুর চিত্র
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে আটক ৩৩ কিশোরসহ ৩৭ জনের জামিন মুন্সীগঞ্জে নিষিদ্ধ সংগঠনের  হয়ে অপরাধ পরিকল্পনার অভিযোগে আটক ৩৩ কিশোরসহ ৩৭ জনের জামিন টঙ্গিবাড়ীতে ৩১ খামারীর মাঝে বকনা গরু বিতরণ মুন্সীগঞ্জের বাসা থেকে চুরিকৃত স্বর্ণ উদ্ধার, নারী গ্রেফতার মুন্সীগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, আসামি গ্রেফতার  ্আজ টঙ্গীবাড়ি উপজেলা হানাদার মুক্ত দিবস লৌহজংয়ে ইয়াবা-গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মূন্সীগঞ্জে গার্মেন্টসে কিশোরীকে নির্যাতনের অভিযোগে মালিকের বিরুদ্ধে মামলা গজারিয়ায় স্কাউটস ভবনের উদ্বোধন: শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম বিতরণ নিজ বাড়িতে যেতে না দেওয়ায় টংগিবাড়ীতে স্বামীর সঙ্গে অভিমান করে গৃহবধূর আত্মহত্যা

মুন্সীগঞ্জে আটক ৩৩ কিশোরসহ ৩৭ জনের জামিন

  • আপডেট টাইম : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ১২ টাইম ভিউ

মুন্সীগঞ্জে আটক ৩৩ কিশোরসহ ৩৭ জনের জামিন

মুন্সীগঞ্জ প্রতিনিধি-

নিষিদ্ধ সংগঠনের হয়ে অপরাধ সংগঠনের পরিকল্পনার অভিযোগে আটক ৩৩ কিশোরসহ মোট ৩৭ জনকে জামিন দিয়েছেন আদালত।

আজ সোমবার (১৬ নভেম্বর) বেলা ১২টার দিকে মুন্সীগঞ্জ শিশু আদালত ও আমলী আদালতের নন-জিআর আদালতে পৃথক শুনানি শেষে বিচারকগণ এ জামিন আদেশ দেন।

 

পুলিশ জানায়, ডিসেম্বর মাসকে কেন্দ্র করে থানা এলাকায় তথা সমাজে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলার ধলেশ্বরী নদীর পাড়ে নিষিদ্ধ বিভিন্ন অপরাধ সংগঠনের পরিকল্পনা ও কু-মতলব করার চেষ্টা করা হচ্ছিল এমন অভিযোগে তাদের আটক করা হয়। এ অভিযোগে ১৩ নভেম্বর বিকাল ৫টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার হাটলক্ষ্মীগঞ্জ এলাকা থেকে ৩৩ কিশোরসহ মোট ৩৭ জনকে আটক করে পুলিশ। পরে ৩৩ জনকে শিশু আদালতে এবং বাকি ৪ জনকে নন-জিআর আদালতে সোপর্দ করা হয়।

 

ভুক্তভোগী পরিবারদের দাবী মিছিলে নয়, ঘুরতে গিয়েছিল আটককৃত ওই শিশু-কিশোররা । একটি পক্ষের দাবির প্রেক্ষিতে তাদের আটক করা হলেও পরবর্তীতে এ ধরনের কোনো তথ্যের প্রমাণ না পাওয়ায় পুলিশ তাদের জিডি মূলে আদালতে প্রেরণ করে। আটকের পর থেকেই থানা এলাকায় জড়ো হতে থাকেন আটককৃতদের পরিবার-পরিজন। পরে তাদের কারাগারে প্রেরণ করায় রবিবার দিনব্যাপী কারা ফটকের সামনে অবস্থান নেন কতিপয় অভিভাবক। রাতেও কারা ফটকের সামনে আটক কিশোরদের মা পরিচয়ে রাতভর অবস্থান নেন বেশ কিছু নারী। পরে পৃথক আদালতে জামিন সোমবার দুপুরে শুনানি শেষে শিশু আদালতের বিচারক জাহানারা ফেরদৌস ৩৩ শিশু-কিশোরকে জামিন আদেশ দেন। একই সাথে প্রাপ্ত বয়স্ক হওয়ায় বাকি ৪ জনের জামিন আদেশ দেন আমলী আদালত নন-জিআর কোর্টের বিচারক আইরিন আক্তার।

 

এ ব্যাপারে মুন্সীগঞ্জ কোর্ট পুলিশের নন জিআরও মোঃ ই্উনুস মিয়া বলেন, দুটি আদালতে শুনানী শেষে মুচলেকায় জামিন মঞ্জুর করেছে আদালত। আদালতের আদেশ অনুযায়ী আইনগত প্রক্রিয়া শেষে তাদের মুক্তি দেওয়া হবে।

 

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক: শহীদ-ই-হাসান তুহিন

সম্পাদক: এডভোকেট ব.ম শামীম

বার্তা ও বানিজ্যিক কার্যালয়: বাগমামুদালীপাড়া, বঙ্গবন্ধু সড়ক, মুন্সীগঞ্জ-১৫০০। আঞ্চলিক কার্যালয় টঙ্গিবাড়ী থানার গেটের বিপরীতে । সম্পাদক কতৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল প্রধান গলি ঢাকা থেকে মুদ্রিত।

© র্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews