1. shamimjugbd@gmail.com : News Room : News Room
  2. munna.janata@gmail.com : News Room : News Room
  3. news@munnadhaly.com : subeditor :
  4. jadusoftbd@gmail.com : Munna Dhaly : Munna Dhaly
মুন্সীগঞ্জে জমি লিখে না দেওয়ায় আপন তিন ভাই ও এক ভাতিজা  মিলে হামলা, ৯ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ - বিক্রমপুর চিত্র
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে বাবা-মেয়েকে হ*ত্যা ১৯ দিনেও গ্রেফতার হয়নি মুখোশধারীরা, মানববন্ধন মুন্সীগঞ্জে দুই বিদেশি পিস্তল ও পাইপগানসহ ২০ মামলার আসামি সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার মুন্সীগঞ্জে জমি লিখে না দেওয়ায় আপন তিন ভাই ও এক ভাতিজা  মিলে হামলা, ৯ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ টঙ্গীবাড়ীতে ছাগলে গাছের পাতা খাওয়া নিয়ে সংঘর্ষ নারীসহ আহত ২ মুন্সীগঞ্জে আটক ৩৩ কিশোরসহ ৩৭ জনের জামিন মুন্সীগঞ্জে নিষিদ্ধ সংগঠনের  হয়ে অপরাধ পরিকল্পনার অভিযোগে আটক ৩৩ কিশোরসহ ৩৭ জনের জামিন টঙ্গিবাড়ীতে ৩১ খামারীর মাঝে বকনা গরু বিতরণ মুন্সীগঞ্জের বাসা থেকে চুরিকৃত স্বর্ণ উদ্ধার, নারী গ্রেফতার মুন্সীগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, আসামি গ্রেফতার  ্আজ টঙ্গীবাড়ি উপজেলা হানাদার মুক্ত দিবস

মুন্সীগঞ্জে জমি লিখে না দেওয়ায় আপন তিন ভাই ও এক ভাতিজা  মিলে হামলা, ৯ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৫ টাইম ভিউ

মুন্সীগঞ্জে জমি লিখে না দেওয়ায় আপন তিন ভাই ও এক ভাতিজা  মিলে হামলা, ৯ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি-

মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের পুকুরপাড়া গ্রামে জমি লিখে না দেওয়াকে কেন্দ্র করে কৃষক কাশেম মীরের পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে তাঁর আপন তিন ভাই ও এক ভাতিজার বিরুদ্ধে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে এ হামলার ঘটনা ঘটে। এতে কাশেম মীরের ছেলে মোহন মীর, ছোট ছেলে লালন মীরের স্ত্রী শ্যামলী এবং স্ত্রী সাহিদা বেগমের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।

এ সময় কাশেম মীরের বাড়িঘরেও হামলা ও ভাঙচুর করা হয়। পাশাপাশি বাড়ি থেকে দুটি মোবাইল ফোন, স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় ৯ লাখ টাকার মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

অভিযুক্তরা হলেন কাশেম মীরের আপন ভাই আব্দুল হামিদ মীর, হাশেম মীর ও হানিফ মীর এবং ভাতিজা মামুন মীর।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, জমি লিখে দেওয়াকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তাঁদের সঙ্গে বিরোধ চলে আসছে। এরই জেরে মঙ্গলবার সকালে অভিযুক্তরা তাঁদের ওপর হামলা চালিয়ে বাড়িঘরে ভাঙচুর ও মালামাল লুট করেন।

এ ঘটনায় কাশেম মীরের ছেলে মোহন মীর বাদী হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় অভিযোগ দায়ের করেছেন।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক: শহীদ-ই-হাসান তুহিন

সম্পাদক: এডভোকেট ব.ম শামীম

বার্তা ও বানিজ্যিক কার্যালয়: বাগমামুদালীপাড়া, বঙ্গবন্ধু সড়ক, মুন্সীগঞ্জ-১৫০০। আঞ্চলিক কার্যালয় টঙ্গিবাড়ী থানার গেটের বিপরীতে । সম্পাদক কতৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল প্রধান গলি ঢাকা থেকে মুদ্রিত।

© র্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews