1. shamimjugbd@gmail.com : News Room : News Room
  2. munna.janata@gmail.com : News Room : News Room
  3. news@munnadhaly.com : subeditor :
  4. jadusoftbd@gmail.com : Munna Dhaly : Munna Dhaly
মুন্সীগঞ্জে  ৭ বছর যাবৎ ধান খড় শুকানোর কাজে ব্যবহার হচ্ছে ৩১ লাখ টাকার সেতু - বিক্রমপুর চিত্র
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে  ৭ বছর যাবৎ ধান খড় শুকানোর কাজে ব্যবহার হচ্ছে ৩১ লাখ টাকার সেতু মুন্সীগঞ্জে বাবা-মেয়েকে হ*ত্যা ১৯ দিনেও গ্রেফতার হয়নি মুখোশধারীরা, মানববন্ধন মুন্সীগঞ্জে দুই বিদেশি পিস্তল ও পাইপগানসহ ২০ মামলার আসামি সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার মুন্সীগঞ্জে জমি লিখে না দেওয়ায় আপন তিন ভাই ও এক ভাতিজা  মিলে হামলা, ৯ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ টঙ্গীবাড়ীতে ছাগলে গাছের পাতা খাওয়া নিয়ে সংঘর্ষ নারীসহ আহত ২ মুন্সীগঞ্জে আটক ৩৩ কিশোরসহ ৩৭ জনের জামিন মুন্সীগঞ্জে নিষিদ্ধ সংগঠনের  হয়ে অপরাধ পরিকল্পনার অভিযোগে আটক ৩৩ কিশোরসহ ৩৭ জনের জামিন টঙ্গিবাড়ীতে ৩১ খামারীর মাঝে বকনা গরু বিতরণ মুন্সীগঞ্জের বাসা থেকে চুরিকৃত স্বর্ণ উদ্ধার, নারী গ্রেফতার মুন্সীগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, আসামি গ্রেফতার

মুন্সীগঞ্জে  ৭ বছর যাবৎ ধান খড় শুকানোর কাজে ব্যবহার হচ্ছে ৩১ লাখ টাকার সেতু

  • আপডেট টাইম : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ১৭ টাইম ভিউ
মুন্সীগঞ্জে  ৭ বছর যাবৎ ধান খড় শুকানোর কাজে ব্যবহার হচ্ছে ৩১ লাখ টাকার সেতু
নিজস্ব প্রতিনিধি-
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার শ্রীনগর গ্রাম সংলগ্ন খালের ওপর ৩১ লাখ টাকা ব্যয়ে নির্মিত  সেতুটি ব্যবহার হচ্ছে মানুষের ধান ও খড় শুকানোর কাজে। সেতুটির একপাশে সংযোগ সড়ক না থাকায় মানুষের চলাচলে কাজে আসছেনা । গত ৭ বছর ধরে কৃষকের ধান ও খড় শুকানোর কাজে ব্যবহৃত হচ্ছে এটি।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু ও কালভার্ট নিমার্ণ প্রকল্পের আওতায় ২০১৯ সালে উপজেলার ভবেরচর ইউনিয়নের শ্রীনগর গ্রাম সংলগ্ন খালের ওপর ওই সেতু নির্মাণ করা হয়। এতে প্রায় ৩১ লাখ টাকা ব্যয় হয়েছে।
 সরেজমিনে দেখা গেছে, সেতুটির একপাশে পাকা সড়ক থাকলেও অন্য পাশে রয়েছে সরু মাটির পথ। সেতুর ওপর ছড়িয়ে-ছিটিয়ে রাখা হয়েছে ধান ও খড়। কয়েকজন নারী-পুরুষ সেখানে ওগুলো  শুকানোর কাজ করছেন। যানবাহন চলাচলের ব্যবস্থা না থাকায়  পায়ে হেঁটেই সেতু পার হতে হচ্ছে পথচারীরা।
স্থানীয় বাসিন্দা , বাবু মিয়া ও কাদের আলী বলেন, সেতুটি নির্মাণের সময় এলাকার মানুষের মধ্যে আশার সঞ্চার হয়েছিল। ভেবেছিলেন, যোগাযোগব্যবস্থার উন্নতি হবে, দুর্ভোগ কমবে। কিন্তু সংযোগ সড়ক না থাকায় সেই আশা পূরণ হয়নি। সেতুটি নির্মাণের আগে সংযোগ সড়কের বিষয়টি নিশ্চিত করা জরুরি ছিল। এখন কয়েকটি গ্রামের মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
হাবিবুর রহমান বলেন, অনেক টাকা ব্যায়ে সরকার সেতু তৈরি করলো কিন্তু অল্প টাকায় সংযোগ সড়ক নির্মাণ করলো না। ফলে সেতুটি মানুষের কোন কাজেই আসছেনা।
স্থানীয় গৃহিণী আসমা বেগম বলেন, সেতুটি দীর্ঘদিন ধরে অযত্ন-অবহেলায় পড়ে আছে। সংযোগ সড়ক না থাকায় কোনো যানবাহন চলাচল করতে পারে না। এ কারণে এলাকার লোকজন সেতুটিকে ধান মাড়াই ও খড় শুকানোর কাজে ব্যবহার করছেন।
অটোরিকশা চালক শাহজালাল বলেন, সেতুর এক পাশে সড়ক থাকলেও অন্য পাশে সংযোগ সড়ক নেই। ফলে যাত্রীদের সেতুর ওপর নামিয়ে দিতে হয়। এরপর তাদের পায়ে হেঁটে গন্তব্যে যেতে হয়। এতে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।
এ ব্যাপারে গজারিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফজলুল করিম  বলেন, বিষয়টির ব্যাপারে খোজখবর নিয়ে   পরে বিস্তারিত জানানো  হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক: শহীদ-ই-হাসান তুহিন

সম্পাদক: এডভোকেট ব.ম শামীম

বার্তা ও বানিজ্যিক কার্যালয়: বাগমামুদালীপাড়া, বঙ্গবন্ধু সড়ক, মুন্সীগঞ্জ-১৫০০। আঞ্চলিক কার্যালয় টঙ্গিবাড়ী থানার গেটের বিপরীতে । সম্পাদক কতৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল প্রধান গলি ঢাকা থেকে মুদ্রিত।

© র্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews