মুন্সীগঞ্জে ৬২০ পিস ইয়াবা উদ্ধার ৮ মামলার আসামি সহ ৩ মাদক কারবারি গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি-
মুন্সীগঞ্জে ৬২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় ৮ মামলার আসামি সহ ৩ মাদক কারবারি গ্রেফতার করেছে মুন্সীগঞ্জ গোয়েন্দা পুলিশ।
রবিবার ( ২২ নভেম্বর ) বিকাল ৪.২০ টায় মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবি-এর এসআই মোহাম্মদ কামরুল হাসান পিপিএম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মুন্সীগঞ্জ থানাধীন নতুনগাঁও সাকিনস্থ মার্কাস মসজিদ সংলগ্ন সিয়াম ট্রেডার্স এর সামনের পাকা রাস্তার উপর থেকে মোঃ ইয়াসিন (৩২), পিতা- রতন মিয়া, সাং- নতুনগাঁওকে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাত ৬.৩০ টায় গণকপাড়া সাকিনস্থ হায়াত কাজীর বাড়ির সামনের পাকা সড়ক থেকে আবিদুর রহমান শ্রাবণ (২৭), পিতা- মোঃ আনিচুর রহমান, সাং- বাগমামুদালীপাড়া ও মোঃ শাকিল শেখ (২৬), পিতা- হেলাল শেখ, সাং- গণকপাড়াদ্বয়কে যথাক্রমে (১২০+১০০)= ২২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
১নং আসামী মোঃ ইয়াসিনের বিরুদ্ধে পূর্বেও ০৮টি মামলা রয়েছে।
গোয়েন্দা পুলিশ জানায় সর্বমোট (৪০০+২২০)= ৬২০ পিস ইয়াবাসহ ০৩ জন গ্রেফতার। এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a Reply